সাংবাদিক সম্মেলনে আচমকাই মেজাজ হারালেন রোহিত শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি, ক্যান্ডি: ভদ্রতা তার স্বভাবে নেই। টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়ার পর থেকে তো ধরাকে সরা জ্ঞান করছেন রোহিত শর্মা। মঙ্গলবার বিশ্বকাপের জন্য দল ঘোষণার সময়ে সাংবাদিক সম্মেলনে ফের মেজাজ হারালেন। এক নিরীহ প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রশ্নকর্তা সাংবাদিককে ধমক দিয়ে বলেই ফেললেন, ‘আমায় এমন প্রশ্ন করবেন না!’

ক্যান্ডির এক পাঁচতারা হোটেলে মঙ্গলবার দুপুরে বিশ্বকাপের দল ঘোষণার জন্য সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকর ও রোহিত শর্মা। বিশ্বকাপের জন্য ১৫ জনের যে দল বেছে নেওয়া হয়েছে তাতে কে এল রাহুলের মতো নিয়মিত না খেলা খেলোয়াড়কে নেওয়া হয়েছে। অথচ তিলক ভার্মার মতো তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়নি। ঠাঁই হয়নি যজুবেন্দ্র চহালেরও। যদিও বেছে নেওয়া দলকে সেরা দল হিসেবেই আখ্যা দিয়েছেন টিম ইন্ডিয়া অধিনায়ক। তাঁর কথায়, ‘আমরা সম্ভাব্য সেরা দল বেছে নিয়েছি। যে দলে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েরও গভীরতা রয়েছে। সেরা স্পিনাররা রয়েছেন। আর হার্দিক পাণ্ড্য তো বিশ্বকাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।’

সাংবাদিক সম্মেলনে বাইরের বিকট শব্দের কারণে অনেকেই ঠিকভাবে টিম ইন্ডিয়ার অধিনায়কের কথা শুনতে পাননি। এক সাংবাদিক বিষয়টি উল্লেখ করতি ক্ষিপ্ত হয়ে ওঠেন রোহিত। তিরিক্ষি মেজাজে তিনি বলেন, ‘আগেও বলেছি, আবারও বলছি, এ সব প্রশ্নের জবাব দেব না। আমায় এ সব প্রশ্ন করবেন না। বহুবার বলেছি, বাইরের কোনও জিনিসের দিকে আমরা মনযোগ দিই না।’

মন্ত্রীর নাম করে চাকরিতে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী