অতিরিক্ত মদ্যপান, মাতাল হয়ে হোটেলের পথ হারালেন ইংল্যাণ্ডের ক্রিকেটার, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় ও তৃতীয় অ্যাশেজ টেস্টের মধ্যবর্তী সময়ে বিরতির মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়েই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। ইংল্যান্ড ব্যাটসম্যান বেন ডাকেটকে দেখা গিয়েছে মদ্যপ অবস্থায়। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ক্রিকেটার এমন মদ্যপান করেছেন যে হোটেলে ফেরার রাস্তাই হারিয়ে ফেলেছেন।

যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে শোনা যাচ্ছে অতিরিক্ত মদ্যপান করে দলের সদস্যদের খুঁজে পাচ্ছেন না এবং হোটেলের পথ হারিয়ে ফেলেছেন বেন ডাকেট। এক্স হ্যান্ডেলে প্রকাশিত ভিডিওটিতে ডাকেটকে বিভ্রান্ত এবং সম্পূর্ণরূপে মদ্যপ দেখা গিয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) সানশাইন কোস্টের রিসোর্ট শহর নুসায় দলের সফর নিয়ে তদন্ত করা হবে এই কথাই বলেছিলেন রব কি। তার পরেই এই ভিডিও ভাইরাল হয়েছে। ব্রিসবেনে দ্বিতীয় অ্যাশেজ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে আট উইকেটে হারের পর, হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম সফরের মাঝে “খেলোয়াড়দের সতেজ করার” জন্য এই ভ্রমণের আয়োজন করেছিলেন। তখনই ঘটে গিয়েছে এই সব কাণ্ড।

ভাইরাক হওয়া ভিডিওতে শোনা গিয়েছে ডাকেটকে প্রশ্ন করা হয় তিনি কোথায় থাকেন। তারই উত্তরে ডাকেট বলেন তিনি সেটা জানেন না। ঠিক সেই সময়ে একজনকে ব্যঙ্গ করে বলতে শোনা গিয়েছে, নেটে যাওয়ার জন্য তোমাকে একটা উবার ডেকে দিই, নাকি? সেটাই বোধ হয় ভালো হবে।’ এই ভিডিও এখন সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইংলিশদের দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি ঘটনা প্রসঙ্গে বলেছেন, আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের কাছ থেকে অতিরিক্ত পরিমাণে মদ্যপানের বিষয় আশা করা যায় না। তিনি বলেন, “যদি এমন কিছু থাকে যেখানে লোকেরা বলে যে আমাদের খেলোয়াড়রা বাইরে গিয়ে অতিরিক্ত মদ্যপান করেছে, তাহলে অবশ্যই আমরা এটি খতিয়ে দেখব।” তিনি আরও বলেন, “একটি আন্তর্জাতিক ক্রিকেট দলের জন্য অতিরিক্ত পরিমাণে মদ্যপান করা এমন কিছু নয় যা আমি কোনও পর্যায়ে দেখতে পাব বলে আশা করি না, এবং সেখানে কী ঘটেছিল সেটা খতিয়ে না দেখা দোষের হবে। আমি এখন পর্যন্ত যা শুনেছি তা থেকে বোঝা যায় যে তারা আসলে বেশ ভালো আচরণ করেছিল।”

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেররা পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁজরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

‘কাজের বিনিময়ে শোয়ার প্রস্তাব’, নামী পরিচালকের কুকীর্তি ফাঁস ‘জেল ফেরৎ’ অভিনেত্রীর

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার