সৌরভকে ‘ভারত গৌরব’ সম্মানে ভূষিত করছে ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই জোড়া পালক যুক্ত হল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুকুটে। বৃহস্পতিবার বিকালেই মহারাজকে ‘মোহনবাগান রত্ন’ দেওয়ার কথা ঘোষণা করেছিল সবুজ মেরুন শিবির। আর তার কয়েক ঘন্টার মধ্যেই সৌরভকে সম্মানিত করার সিদ্ধান্ত ঘোষণা করল মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। এদিন রাতে লাল-হলুদ শিবিরের তরফে জানানো হয়েছে, প্রাক্তন ভারত অধিনায়ককে ‘ভারত গৌরব’-এ সম্মানিত করা হবে। আগামী ১ অগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস। ওই দিনই বাংলার দাদার হাতে ‘ভারত গৌরব’ সম্মান তুলে দেওয়া হবে। যদিও সৌরভকে সম্মানিত করা নিয়ে ইতিমধ্যেই তরজায় জড়িয়েছে দুই ক্লাবের সমর্থকরা।

২০১১ সাল থেকেই ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে ক্রীড়া জগতের সঙ্গে জড়িতদের ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া শুরু করে ইস্টবেঙ্গল। প্রথম বছর এই সম্মান দেওয়া হয়েছিল হকি খেলোয়াড় লেসলি ক্লডিয়াসকে। তার পরে এই পুরস্কার পেয়েছিলেন আমেদ খান, অরুণ ঘোষ এবং মহম্মদ হাবিব। পরে মিলখা সিংহ, ধনরাজ পিল্লাইয়ের মতো খ্যাতনামা ক্রীড়াবিদকেও সম্মান জানিয়েছিলেন লাল-হলুদ কর্তারা। তবে ক্রিকেটার হিসাবে এখনও পর্যন্ত মাত্র দু’জনকে ‘ভারত গৌরব’ পুরস্কারে ভূষিত করেছিল লাল-হলুদ শিবির।

২০১৯ সালে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে সম্মানিত করছিল শতবর্ষ প্রাচীন ক্লাব। আর ২০২২ সালে ওই সম্মান দেওয়া হয়েছিল ঝুলন গোস্বামীকে। মোহনবাগানের সিদ্ধান্ত ঘোষণার পরে যে সৌরভকে ‘ভারত গৌরব’ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা মানতে চাননি লাল-হলুদের কর্তারা। এ বিষয়ে ক্লাবের অন্যতম কর্তা দেবব্রত সরকারের (নীতু) সঙ্গে বাংলার মহারাজের কথোপকথনের চ্যাটও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, গত ২৩ জুন ইস্টবেঙ্গলের ‘ভারত গৌরব’ সম্মান নিতে সম্মতি জানিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের