ডুরান্ড ও আইএসএল জয়ী সবুজ মেরুনের ডিফেন্ডারকে দলে টানল ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) ভাল ফল করার লক্ষ্য নিয়ে ঝাঁপিয়ে পড়লেন লাল-হলুদের কর্তারা। বৃহস্পতিবারই ক্লাবের প্রতিষ্ঠা দিবসে ষষ্ঠ বিদেশি খেলোয়াড়ের নাম ঘোষণা করে দিলেন তাঁরা। জানিয়ে দিলেন, ষষ্ঠ বিদেশি খেলোয়াড় আর কেউ নয়, গতবার সবুজ মেরুনের রক্ষণ ভাগের নেতৃত্বে থাকা হেক্টর ইয়ুস্তে। স্প্যানিশ ফুটবলার গত মরসুমে বাগানের হয়ে ডুরান্ড ও আইএসএল জয় করেছিলেন। হেক্টর ইয়ুস্তেকে সই করানোর সঙ্গে সঙ্গেই আইএসএলের জন্য দল গুছিয়ে নিল লাল-হলুদ ব্রিগেড। আগে থেকেই ইস্টবেঙ্গলের রক্ষণে ছিলেন হিজাজি মাহের। এ বার এলেন হেক্টর আসায় দলের রক্ষণ ভাগ শখ্তিশালী হল বলেই মনে করছেন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত।

দীর্ঘদিন ধরেই সাফল্যের সঙ্গে ময়দান কাঁপাচ্ছেন হেক্টর। ২০০৭ সালে স্পেনের কার্টাগেনার হয়ে সিনিয়র দলে খেলা শুরু করেন তিনি। স্পেনে গ্রানাডা, মায়োরকা ও রেসিং স্যান্টান্ডেরের মতো ক্লাবে চুটিয়ে খেলেছেন ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার। পরে সাইপ্রাসের ক্লাবের হয়ে উয়েফা ইউরোপা লিগ ও উয়েফা কনফারেন্স লিগ খেলারও অভিজ্ঞতা রয়েছে তাঁর।

গত মরসুমে মোহনবাগানের রক্ষণ ভাগের নেতৃত্বে থাকা হেক্টরকে সই করাতে পেরে খুশি ইস্টবেঙ্গলের স্প্যানিশ  কোচ কার্লেস কুয়াদ্রাত। তাঁর কথায়, ‘ইউরোপ ও এশিয়ার সর্বোচ্চ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে হেক্টরের। দীর্ঘ কেরিয়ারে অনেক চ্যাম্পিয়ন দলের হয়ে ও খেলেছে। ভারতের পরিবেশে ওর খেলার অভিজ্ঞতা আছে। তাই মানিয়ে নিতে কোনও সমস্যা হবে না।’

 

দক্ষিণ কলকাতায় জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, ভারতে ‘ট্রু আরজিবি’ টেলিভিশন লঞ্চ করল sony

এক ধাক্কায় বন্ধ কয়েক হাজার Whats’app অ্যাকাউন্ট! ভোগান্তিতে ইউজাররা

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

সূর্যের বুধের নক্ষত্রে প্রবেশ, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

সৌন্দর্যের পাশাপাশি আর্থিক উন্নতিও চান? ঘরে রাখুন এই ৭ গাছ

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের