সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সুর চড়িয়ে বিপাকে পড়েছেন দলের প্রাক্তন কোচ অস্কার ব্রুজো। লাল-হলুদের সমর্থকদের কুনজরে এখন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সুর চড়িয়ে বিপাকে পড়েছেন দলের প্রাক্তন কোচ অস্কার ব্রুজো। লাল-হলুদের সমর্থকদের কুনজরে এখন তিনি। তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে একের পর এক পোস্ট। শুধু তাই নয়, অস্কার ও তাঁর পরিবারকে খুনের হুমকিও দেওয়া হচ্ছে সমাজ মাধ্যমে। এবার সেই অভিযোগ নিয়েই থানায় দ্বারস্থ হলেন অস্কার ব্রুজো।

গতকাল (১১ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুকে চারটি স্ক্রিনশট শেয়ার করে ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ জানালেন, ‘আমি, আমার স্টাফ ও আমার পরিবারকে দফায় দফায় হুমকিমূলক বার্তা পাঠানো হচ্ছে। আমাদের সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি এখন কোনও সমালোচনার মধ্যে সীমাবদ্ধ নেই, হেনস্থার পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমার কাছে সন্দেহভাজন কিছু নাম রয়েছে। কিন্তু আমি উপযুক্ত প্রমাণ ছাড়া কারও নাম প্রকাশ করব না। সব প্রমাণ নিয়েই আমি পুলিশের কাছে যাব। ফুটবল মহলে এসব হুমকির কোনও স্থান নেই।’ এরপর পোস্টটি কলকাতা পুলিশ ও ভারতের স্পেনের এমব্যাসিকে ট্যাগ করেন লাল-হলুদ কোচ। স্ক্রিনশটগুলির বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে গালিগালাজ। একটি অ্যাকাউন্ট থেকে অস্কার ও তাঁর পরিবারকে সরাসরি খুনের হুমকিও দেওয়া হয়েছে। এমনকি অস্কার যেন আর কোনওদিন ভারতে না আসেন, তেমনটাও ম্যাসেজে লেখা রয়েছে। 

 

ইস্টবেঙ্গল থেকে অনেকদিন আগেই বিদায় নিয়েছেন অস্কার ব্রুজো। তাঁর প্রশিক্ষণে ২২ বছর পর জাতীয় পর্যায়ে কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় লাল-হলুদ। কিন্তু সম্প্রতি প্রাক্তন ক্লাবকে ঘিরে বিতর্কে জড়ান স্প্যানিশ কোচ। ইস্টবেঙ্গল-সম্পর্কিত ফ্যান ক্লাব QEBNA-র তরফে অস্কারকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করা হয়। সেই পোস্টে আপত্তি জানিয়ে কমেন্ট বক্সে প্রাক্তন লাল-হলুদ কোচ দাবি করেন যে, ওই পেজের পিছনে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কোনও অংশের যোগ থাকতে পারে। তাঁর অভিযোগ, ম্যানেজমেন্টের ‘অ্যাজেন্ডা’, ‘ডাবল স্ট্যান্ডার্ড’ এবং ব্যক্তিগত স্বার্থের কারণেই এই ধরনের পোস্ট করা হচ্ছে। এই নিয়ে বহু জলঘোলা হচ্ছে বিগত ২-৩ দিন ধরে। এমনকি লাল-হলুদের শীর্ষকর্তা নিতুদা অর্থাৎ দেবব্রত সরকারও নাকি এসবে জড়িত আছেন বলে দাবি করেন। এমন আবহে এবার পুলিশে দ্বারস্থ হওয়ার কথা জানালেন অস্কার ব্রুজো।

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তারাপীঠ থেকে সরানো হচ্ছে মা তারাকে, হবে মন্দিরের সংস্কার

এশিয়ান গেমসের দলে জায়গা না পেয়ে আত্মহত্যার হুমকি তরুণ ভারতীয় অ্যাথলেটের

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

গোমাংস রান্না করায় ভাড়াটের উপরে চড়াও, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত মালকিন

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

কঙ্গোতে ভয়াবহতা! ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, মৃত্যু ৩,০০০ জনের

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে