আইএসএলে সাড়া জাগানো ফুটবলারকে দলে টানল ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি : দলবদলের বাজারে ফের চমক দিল ইস্টবেঙ্গল। আইএসএলে সাড়া জাগানো খেলোয়াড় মার্ক জোথানপুইয়াকে তুলে নিল লাল-হলুদ শিবির। তিন বছরের চুক্তিতে মিজোরামের এই মিডফিল্ডারকে তুলে নিল ইস্টবেঙ্গল। উল্লেখ্য, গত মরশুমে হায়দরাবাদ এফ সির হয়ে খেলেছেন মিজোরামের ফুটবলার।

মিজোরামের ফুটবলার মার্ক জোথানপুইয়া হায়দরাবাদ এফ সির হয়ে ১৮টি ম্যাচ খেলেছেন। ২০২১-২২ সালের মরশুমে চ্যাম্পিয়ন দলের সঙ্গে ছিলেন জোথানপুইয়া। গত মরশুমে হায়দরাবাদ তেমন পারফর্ম করতে পারেনি। কিন্তু নজর কেড়েছে বেশ কয়েকজন ফুটবলার। সেই নজরকাড়া ফুটবলারদের মধ্যে রয়েছেন মিজোরামের ফুটবলার।

জোথানপুইয়াকে নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত। এই প্রসঙ্গে কুয়াদ্রাত জানিয়েছেন, ‘মার্ক খুবই প্রতিভাবান খেলোয়াড়। ওদের বহুমুখী প্রতিভা আমাদের দলকে সাহায্য করবে। আইএসএল খেলারও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ও ঠিক সময়ে ইস্টবেঙ্গলে আসছে। আশা করি, ও ওর কেরিয়ারে আরও উন্নতি করবে।‘ উল্লেখ্য, গত আইএসএলের টপ স্কোরার দিয়ামা্ন্তাকোসকে ইতিমধ্যে নিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। পাশাপাশি ক্লেইটন সিলভা ও সল ক্রেসপোদেরও নিয়ে নিয়েছে লাল হলুদ শিবির।

 

 

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের