ডুরান্ডের প্রথম ম্যাচে জয়ের মশাল্ জ্বালাতে পারল না ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই আটকে গেল ইমামি ইস্টবেঙ্গল। রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়াদ্রাতের ছেলেরা মুখোমুখি হয়েছিল বাংলাদেশ আর্মি দলের। সেই ম্যাচে প্রথমে ২ গোলে এগিয়ে থেকেও শেষ রক্ষা করতে পারল না লাল-হলুদ ব্রিগেড। ২-২ গোলে ম্যাচ ড্র করল মশাল বাহিনী।

রবিবার কুয়াদ্রাতের কোচ হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু হল। প্রতিপক্ষ দল তাই অজানা অচেনা। কাজেই ম্যাচের শুরুতেই গোল তুলে নেওয়াই লক্ষ্য ছিল তাঁর। ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে ক্রেসপো-মহেশরা। যার ফলে একটি পরিকল্পিত আক্রমণ থেকে নিশু কুমারকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। তা থেকে গোল করে কুয়াদ্রাতের দলকে এগিয়ে দেন ক্রেসপো। এরপর খাবড়ার সেন্টার থেকে দ্বিতীয় গোলটি করেন আর এক বিদেশি সিভিয়ারো। প্রথমার্ধ শেষে খাতা খুলতে পারেনি বাংলাদেশ আর্মি।

দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে ইস্টবেঙ্গল। এই সময় লাল কার্ড পান নিশু কুমার। আর এই সুযোগকেই কাজে লাগায় বাংলাদেশ আর্মি। ১০ জনের ইস্টবেঙ্গলকে পেয়ে আক্রমণের তেজ বাড়িয়ে গোল শোধ করে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করতে সক্ষম হয় পদ্মা পাড়ের এই দল। প্রসঙ্গত, ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচ মোহনবাগানের বিরুদ্ধে। তাই স্প্যানিশ কোচের এখন পাখির চোখ বহু চর্চিত ডার্বি।

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে এলোপাথাড়ি গুলি, মৃত ৩

মুম্বইয়ের মালাবার হিলে ৩৩.২৬ কোটি টাকা দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ভীমপুরে নাবালিকাকে ধর্ষণ, অভিযোগ মাসির ছেলের বিরুদ্ধে, তদন্তে পুলিশ

করফাঁকি ও আর্থিক তছরুপের অভিযোগে রকুলপ্রীত, প্যানোরোমা স্টুডিয়ো-সহ ১২ জায়গায় আয়কর হানা

‘খাম’ প্রতীক নিয়ে টানাপড়েন, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক