এই মুহূর্তে

কোচ বদলেও লাভ হল না, ইকুয়েডরের বিরুদ্ধেও জিততে পারল না ব্রাজিল

নিজস্ব প্রতিনিধি: কোচ বদলালেও ছবিটা বদলাল না। বিশ্বকাপের বাছাই পর্বে ইকুয়েডরের বিরুদ্ধেও জয়ের মুখ দেখল না পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কার্লো আনচেলেত্তির প্রশিক্ষণাধীন দলটি সমর্থকদের ফের হতাশ করল। ইকুয়েডরের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে মাঠ ছাড়তে হল। নিষ্প্রভ দেখাল রিচার্লিসন-ভিনিসিয়ুস জুনিয়রদের। এই ড্রয়ের ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রইল ব্রাজিল।

প্রথমার্ধে ব্রাজিলের চেয়ে ইকুয়েডরই তুলনামূলকভাবে বেশি উজ্জ্বল ছিল। তবুও  প্রথমার্ধে গোল পায়নি তারাও। বিরতির পর ব্রাজিলকে চেপে ধরে ইকুয়েডর। শুরু থেকেই আক্রমণে গিয়ে সুযোগ তৈরির চেষ্টা করে তারা। কিন্তু বক্সের কাছাকাছি গিয়ে খেই হারাচ্ছিলেন ইকুয়েডরের খেলোয়াড়রা। বল দখলে রাখতে এবং ঠিকঠাক পাস দিতেও বেশ হিমশিম খাচ্ছিলেন রিচার্লিসনরা।  বরং ইকুয়েডরের খেলোয়াড়দের অনেক বেশি আত্মবিশ্বাসী দেখিয়েছে। তবে ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাননি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্রাজিলকে চেপে ইকুয়েডর। একের পর এক আক্রমণ শানিয়ে সেলসাওদের রক্ষণভাগকে নাস্তানাবুদ করে ছাড়ে। ওই চাপ সামাল দিতে একপর্যায়ে জোড়া বদল আনেন আনচেলত্তি। রিচার্লিসন ও এস্তেভাওয়ের পরিবর্তে মাঠে নামেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ম্যাথিউস কুনিয়া। যদিও তাতে তেমন লাভ হয়নি।  তবে চাপ বাড়তে থাকে ইকুয়েডরের রক্ষণে। ৭৬ মিনিটে কাসেমিরোর শট ঠেকিয়ে দলের নিশ্চিত পতন রোধ করেন ইকুয়েডর গোলরক্ষক ভালে। এদিন ড্রয়ের ফলে প্রশ্ন উঠে গেল, কোচের পদ থেকে দারিভিল জুনিয়রকে বদলে কী লাভ হল? রিয়াল মাদ্রিদ থেকে কার্লো আনচেলেত্তিকে  ঘটা করে ডেকে আনার কি দরকার ছিল?

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

RCB সমর্থকদের জন্য সুখবর, IPL ম্যাচ আয়োজনের জন্য় ছাড়পত্র পেল চিন্নাস্বামী স্টেডিয়াম

বিশ্বকাপ জট: ‘শত্রু’ ভারতের মাটিতে খেলবে না, গ্রুপ বদল চাইল বাংলাদেশ বোর্ড

দাদাগিরি, দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের প্লে-অফে সৌরভের দল

বাংলার অভিজ্ঞান ও বৈভবের চওড়া ব্যাটে বাংলাদেশের বিরুদ্ধে রান তুলল ভারতের ছোটরা

BPL: ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে শেষ চারে পৌঁছাল লিটনের রংপুর রাইডার্স

ইন্দোরের জলে বিষ! জল শোধনের যন্ত্র নিয়ে হাজির রোহিত -কোহলিরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ