এল ক্লাসিকোতে রিয়ালের জালে ৪ গোল বার্সার, জোড়া গোল লেয়নডস্কির

Share:

নিজস্ব প্রতিনিধি: এল ক্লাসিকোতে চির শত্রু রিয়াল মাদ্রিদকে গোলের মালা পরাল বার্সেলোনা। শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলে কিলিয়ান এমবাপেদের হারিয়ে রিয়ালের ৪২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গুঁড়িয়ে দিলেন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। জোড়া গোল করলেন  রবার্ট লেয়নডস্কি। বার্সার বাকি দুটি গোল লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার। বার্সেলোনার রাজত্বের দিনে ঘরের মাঠে বড্ড ম্লান দেখিয়েছে কার্লেস আনচেলেত্তির শিষ্যদের। এদিন জয়ের ফলে লা লিগায় রিয়ালের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন ক্যারিয়ারে প্রথম এল ক্লাসিকোতে খেলতে নেমেছিলেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপে। কিন্তু সারাক্ষণ বার্সেলোনার রক্ষণভাগের খেলোয়াড়দের তৈরি করা অফসাইডের ফাঁদে পড়ে গেলেন। প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দু’দলের মধ্যে। দ্বিতীয় মিনিটে সুযোগ পেয়েছিলেন এমবাপে। ওয়ান-অন-ওয়ানে পাওয়া বল বাইরে মেরে বসেন তিনি। যদিও অফসাইডের বাঁশি বাজান রেফারি। ১৩ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পান ইয়ামাল। মাঝমাঠ থেকে লেভানদোভস্কির ফ্লিকে বাড়ানো বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি।  কিন্তু দুর্বল শটে গোলরক্ষকের হাতে বল তুলে দেন। এর দু’মিনিট বাদে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে এমবাপে পাস বাড়ান জুড বেলিংহ্যামকে লক্ষ্য করে। সেই বলে শট নেন জুড। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় গোললাইন থেকে এক হাতে সেই শট ফিরিয়ে দেন গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া। ২২ মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে ডিফেন্ডার পাউ কুবার্সির বাধা এড়িয়ে বাইরে মেরে সুযোগ হারান ভিনিসিয়ুস। ছয় মিনিট পর পেদ্রির জোরাল শট ঠেকান রিয়াল গোলরক্ষক আন্দি লুনিন। প্রথমার্ধে গোলশূন্যভাবেই শেষ হয় খেলা।

প্রথমার্ধে রক্ষণাত্মক নীতি নিয়ে খেললেও দ্বিতীয়ার্ধে আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে বার্সেলোনা। একের পর আক্রমণ নিয়ে রিয়ালের রক্ষণ ভাগকে ত্রস্ত করে রাখেন ইয়ামাল-রাফানিয়ারা। ৫৪ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে মার্ক কাসাদো বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে রিয়ালের জালে জড়ান লেয়নডস্কি। দুই মিনিট বাদে আলেহান্দ্রো বাল্দের ক্রসে বক্সে লাফিয়ে হেডে ফের রিয়ালের জাল কাঁপিয়ে ব্যবধান ২-০ করেন লেভা। এ নিয়ে চলতি লা লিগায় পোলিশ তারকা স্ট্রাইকারের গোলের সংখ্যা দাঁড়াল ১৪টি। লেভার ধারে-কাছে কেউ নেই। ২-০ গোলে পিছিয়ে পড়ে খানিকটা ছত্রখান হয়ে যায় রিয়াল। তবুও রিয়ালের সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন। কেননা গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৫ গোল দিয়েছিলেন এমবাপেরা।

কিন্তু এদিন রিয়ালের ছিল না। ৬৪ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন এমবাপে। ভিনিসিয়ুসের কাছ থেকে বল পেয়েছিলেন ফরাসি তারকা স্ট্রাইকার। সামনে একমাত্র বাধা ছিলেন বার্সার গোলরক্ষক। সেই বাধা কাটাতে পারেননি এমবাপে। পরের মিনিটে ফের জালে বল পাঠিয়েছিলেন ফরাসি স্ট্রাইকার। কিন্তু অফসাইডের কারণে গোল মেলেনি এবারও। এর পরে ৬৬ মিনিটে বক্সে ঢুকে রাফানিয়া বল দেন ফাঁকায় থাকা লেভাকে। কিন্তু সেই বল পোস্টে মারেন পোলিশ স্ট্রাইকার। দুই মিনিট পর লেভা আরেকটি সুযোগ হারান ছয় গজ বক্সের বাইরে থেকে উড়িয়ে মেরে। ৭১ মিনিটে ফের সুযোগ নষ্ট করেন এমবাপে। ৭৭ মিনিটে রাফিনিয়ার পাস বক্সে পেয়ে ডান পায়ের জোরাল শটে ফের রিয়ালের জাল কাঁপান ইয়ামাল। সেই সঙ্গে এমবাপেদের ম্যাচে ফেরার পথ কঠিন করে দেন। ৮৪ মিনিটে ইনিগো মার্তিনেসের পাস ধরে সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের একজনকে ছিটকে ফেলে, বক্সে ঢুকে জাল কাঁপান রাফিনিয়া।

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

অমরনাথ যাত্রায় দুর্ঘটনা, খাদে বাস উল্টে আহত ৩০ পুণ্যার্থী

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, প্রকাশ্যে এল Oppo A7 Pro Max-এর প্রথম ঝলক

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের