ম্যাঞ্চেস্টার সিটির জার্সিতে প্রথম মরশুমেই রেকর্ড হালান্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগে দূরন্ত ছন্দে রয়েছে ম্যান সিটি। আর দলের সেই ছন্দের সঙ্গে একইভাবে পাল্লা দিয়ে দূরন্ত গতিতে ছুটে চলেছেন ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড।

উল্লেখ্য, গত মরশুমে স্ট্রাইকিং খড়া মেটাতেই হালান্ডকে চলতি মরশুমে দলে নিয়েছিলেন ম্যাঞ্চেস্টার সিটির কর্তারা। ৬০ মিলিয়ন পাউন্ড খরচা করে বুরশিয়া  ডর্টমুন্ড থেকে তাঁকে দলে নেওয়া হয়েছিল। টেমসের পাড়ের ক্লাবে যোগ দিয়েই হালান্ড যেন হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য।

ইতিমধ্যেই এখনও পর্যন্ত এই নরওয়ের স্ট্রাইকারটি ৩৫টি ম্যাচে গোল করেছেন ৩৬টি। ইপিএল-এর সর্বোচ্চ গোলদাতার আসনে বর্তমানে সবার উপরেই রয়েছেন হালান্ড। এর আগে হালান্ডের মতো এই নজির কোনও ফুটবলার করতে পারেননি। রেড ডেভিলসদের হয়ে শেষ ম্যাচে হালান্ড তাঁর গোল সংখ্যা আরও বাড়াতে পারেন কি না তা সময়ই বলবে।

আরও জানতে পড়ুন: মরশুমের শেষে নতুন রেকর্ডের সামনে মেসি

ম্যাঞ্চেস্টার সিটির হয়ে এমন দূরন্ত পারফরম্যান্সের পরই হালান্ডকে ইপিএল-এর মরশুমের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও দেওয়া হয়েছে। এর আগে এই পুরস্কার পেয়েছিলেন আরও তিনজন খেলোয়াড়।

অবশ্য গত চারটি মরশুম ধরে ইপিএল-এ সেরা খেলোয়াড়ের স্বীকৃতির পুরস্কারটা ম্যাঞ্চেস্টার সিটির ঘরেই বরাদ্দ। ২০১১-১২ মরশুমে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে প্রথম এই পুরস্কারটি জয় করেছিলেন ভিনসেন্ট কোম্পানি। এরপর ২০১৯-২০ মরশুমে এই পুরস্কার পান বেলজিয়াম মিডিও কেভিন ডি ব্রুইন, ২০২১-২২-এ পর্তুগিজ ডিফেন্ডার রুবেন এই পুরস্কার জেতেন।

নিজের প্রথম মরশুমে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে এই পুরস্কার জিতে স্বভাবতই খুশি হালান্ড। তবে নিজের সাফল্যের থেকে দলের সাফল্যে অনেক বেশি আনন্দিত বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি