বরখাস্ত ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: চাকরি বাঁচাতে পারলেন না এরিক টেন হাগ। চলতি মরসুমে বাজে পারফরম্যান্সের কারণেই তাঁকে কোচের পদ থেকে সরিয়ে দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কর্তারা। হাগের জায়গায় আপাতত অস্থায়ী কোচের দায়িত্ব পালন করবেন ক্লাবেরই প্রাক্তন তারকা ফুটবলার রুড ফন নিস্তলরয়। উল্লেখ্য, আর্থিক খরচ কমাতে এর আগেই ক্লাব অ্যাম্বাসাডরের পদ থেকে কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল ম্যান ইউ কর্তৃপক্ষ।

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব নিয়েছিলেন এরিক টেন হাগ। প্রথমে ২০২৫ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি ছিল ডাচ কোচের। গত মরসুমে বাজে পারফরম্যান্সের কারণে হাগের মেয়াদ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন হওয়ায় চাকরি টিকে যায় ডাচ কোচের। গত মরসুমের পারফরম্যান্সের পর্যালোচনার পরে ২০২৬ সাল পর্যন্ত তাঁর চুক্তির মেয়াদ বাড়ানো হয়। অর্থাৎ ওল্ড ট্রাফোর্ডে তার মেয়াদ ছিল আরও ২১ মাস। কিন্তু চলতি মরসুমে ম্যান ইউয়ের হতশ্রী পারফরম্যান্সের পরেই হাগের ভবিষ্যত নিয়ে ফের জল্পনা শুরু হয়। গতকাল রবিবার (২৭ অক্টোবর) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় ম্যান ইউ। আর ওই হারের পরেই কালবিলম্ব না করে ডাচ কোচকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেন ক্লাব কর্তারা।

নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে এরিক টেন হাগকে বরখাস্ত করার কথা জানিয়েছে ম্যান ইউ। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘এরিক টেন হাগ ম্যানচেস্টার ইউনাইটেডে ছেলেদের মূল দলের কোচের দায়িত্ব ছেড়েছেন। নিজের মেয়াদে যা কিছু করেছেন সেজন্য আমরা তাঁর (এরিকের) কাছে কৃতজ্ঞ এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। রুড ফন নিস্তলরয় অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব নেবেন। বর্তমান কোচিং দল তার সঙ্গে থাকবে এবং এই সময়ের মধ্যে স্থায়ী কোচ নিয়োগ দেওয়া হবে।’

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের