দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফিরে এল এরিকসেনের স্মৃতি, হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়লেন ফুটবলার

নিজস্ব প্রতিনিধি : ক্রিশ্চিয়ান এরিকসেনের স্মৃতি ফের ফিরে এল খেলার মাঠে। ম্যাচ চলাকালীন খেলার মাঠেই হৃদরোগে আক্রান্ত হলেন লুটন টাউন এফসির ফুটবলার টম লকিয়ার। বোর্নমাউথের বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। হৃদরোগে আক্রান্ত এই ফুটবলারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথ ও লুটন টাউনের মধ্যে ম্যাচ চলছিল। খেলা চলার ৫৯ মিনিটের মাথায় মাঠেই লুটিয়ে পড়েন লুটন টাউনের ফুটবলার টম লকিয়ার। সঙ্গে সঙ্গে মাঠে দৌড়ে আসে মেডিক্যাল টিম। মাঠের মধ্যেই লকিয়ারের চিকিৎসা শুরু হয়। লকিয়ারের যখন চিকিৎসা চলছিল, তখন দুই দলের খেলোয়াড়দের চেঞ্জিং রুমে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর লকিয়ারকে স্ট্রেচারে করে মাঠের বাইরে বের করে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন লকিয়ার। ম্যাচ চলাকালীন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় গোটা ম্যাচটিকে পরিত্যক্ত হিসাবে ঘোষণা করা হয়।উল্লেখ্য, যখন লকিয়ার মাঠে অসুস্থ হয়ে পড়েছিল, তখন খেলার স্কোর ছিল ১-১।

ইতিমধ্যে পরিবারের সদস্য ও মেডিক্যাল স্টাফদের সঙ্গে ছবি পোস্ট করেছেন লকিয়ার। তিনি জানিয়েছেন, ম্যাচটি জিততে পারলাম না। সেজন্য আক্ষেপ রয়েছে। যারা আমাকে প্রাণ বাঁচাতে সাহায্য করেছে, তাঁদেরকে ধন্যবাদ। দুই দল ও মেডিক্যাল স্টাফদেরও ধন্যবাদ জানাই। আশা করছি, কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে মাঠে ফিরতে পারব।

লুটন টাউন ক্লাবের তরফে লকিয়ারের পাশে থাকার বার্তা দিয়ে জানানো হয়েছে, সমর্থকদের আশ্বস্ত করা হচ্ছে, লকিয়ারের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ওর বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরিক্ষা করা হচ্ছে। ওর পরিবারের সদস্যদের পাশে ক্লাব রয়েছে। উল্লেখ্য, কয়েক বছর আগে ইউরো কাপে ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েছিলেন ডেনমার্কের খেলোয়াড় এরিকসেন।

 

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ