আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Euro 2024: হাঙ্গেরিকে ৩-১ গোলে হারিয়ে জয়ী সুই‍ৎজারল্যান্ড

নিজস্ব প্রতিনিধি: জয় দিয়েই ইউরো কাপ অভিযান শুরু করল ‘জায়ান্ট কিলার’ সুই‍ৎজারল্যান্ড। শনিবার গ্রুপ ‘এ’তে হাঙ্গেরিকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে গতবার ইউরো কাপ থেকে ফরাসিদের বিদায় করিয়ে দেওয়া দলটি। সুইসদের হয়ে তিনটি গোল করেছেন কোয়াডোয়ো দুয়াহ, মিচেল এবিশার ও ব্রিল এমবোলো। হাঙ্গেরির পক্ষে একমাত্র গোলটি করেছেন বার্নাবাস ভার্গা।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। ম্যাচের দ্বিতীয় মিনিটে সুই‍ৎজারল্যান্ডের রক্ষণে হানা দিয়েছিল হাঙ্গেরি। কিন্তু লাভ হয়নি। হাঙ্গেরির সাজালাইর হেড পোস্টের অনেক উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়। ১২ মিনিটের মাথায় এবিশারের ক্রস থেকে পাওয়া বল নিখুঁত নিশানায় হাঙ্গেরির জালে জড়িয়ে সুই‍ৎজারল্যান্ডকে এগিয়ে দেন কোয়াডোয়ো দুয়াহ। সুই‍ৎজারল্যান্ডের হয়ে তৃতীয় ফুটবলার হিসেবে ইউরোয় অভিষেক ম্যাচেই গোল করার রেকর্ড গড়লেন তিনি। ২১ মিনিটে গোল শোধের দারুণ সুযোগ পেয়েছিলেন হাঙ্গেরির ভার্গাস। কিন্তু তাঁর দুর্দান্ত শট রুখে দিয়ে দলের নিশ্চিত পতন রোধ করেন সুইস গোলরক্ষক ইয়ান সোমার। ম্যাচের ৩৯ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ এসেছিল হাঙ্গেরির কাছে। সজোবজলাইর ফ্রি কিক ক্রস থেকে ফাঁকা জায়গায় বল পেয়েছিলেন হাঙ্গেরির উওলি ওরবান। কিন্তু যে দুর্বল হেড নেন তিনি তা সোজা চলে যায় সুইস গোলরক্ষকের হাতে। প্রথমার্ধের ইনজুরি টাইমে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শটে গোল করে সুই‍ৎজারল্যান্ডকে ২-০ গোলে এগিয়ে দেন মিচেল এবিশার। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সুইসরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে দ্বিগুণ উ‍ৎসাহে ঝাঁপিয়ে পড়ে সুই‍ৎজারল্যান্ড। ৪৮ মিনিটে দুয়াহর শট রুখে দেন হাঙ্গেরির গোলরক্ষক। ৫৪ মিনিটে ফের গোলের সুযোগ পেয়েছিলেন সুইসরা। কিন্তু রুবেন ভার্গাসের শট রুখে দিয়ে ফের পরিত্রাতা হয়ে আবির্ভূত হন হাঙ্গেরির  গোলরক্ষক। গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপানো হাঙ্গেরি সফলতা পায় ৬৬ মিনিটে।  বারবাস ভার্গা সজোবজলাইর দারুণ এক ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান। সবাই যখন ধরে নিয়েছিলেন ২-১ গোলে জিতেই মাঠ ছাড়ছে সুইসরা তখন ইনজুরি টাইমে হাঙ্গেরির রক্ষণ ভাগের খেলোয়াড়ের ভুলে ডিবক্সের কাছে বল পান এমবোলো। গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে ব্যবধান ৩-১ করেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ