জঘন্য রেফারিংয়ের দায়ে বরখাস্ত চার স্প্যানিশ রেফারি

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি ইউরো কাপে রেফারিং নিয়ে অভিযোগের অন্ত নেই। বেশ কয়েকটি ম্যাচে জঘন্য রেফারিংয়ের সাক্ষী থেকেছেন ফুটবল প্রেমীরা। রেফারিং নিয়ে অভিযোগের প্রেক্ষিতে নড়েচড়ে বসল উয়েফার শৃঙ্খলারক্ষা কমিটি। জঘন্য রেফারিংয়ের দায়ে স্পেনের চার রেফারিকে সরিয়ে দিয়েছে। শনিবার থেকে শুরু হওয়া নকআউট রাউন্ডে ওই চার রেফারিকে বাঁশিমুখে কিংবা পতাকা হাতে দেখা যাবে না।

যে চার রেফারিকে সরিয়ে দেওয়া হয়েছে তারা হলেন জেসাস গিল মানজানো, ডিয়েগো বারবেরো সেভিয়া, অ্যাঞ্জেল নেভাদো রদ্রিগেজ এবং আলেহান্দ্রো হার্নান্দেজ। এই চার জন ফ্রান্স-অস্ট্রিয়া ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন তার মধ্যে মানজানো ওই ম্যাচে রেফারি, ডিয়েগো বারবেরো সেভিয়া ও অ্যাঞ্জেল নেভাদো রদ্রিগেজ সহকারী রেফারি বা লাইন্সম্যান এবং আলেহান্দ্রো হার্নান্দেজ ভিআরএ রেফারি হিসাবে দায়িত্ব সামলেছিলেন। ম্যাচটিতে আত্মঘাতী গোলে ফ্রান্সের কাছে হেরে যায় অস্ট্রিয়া।

ম্যাচের পরেই রেফারি মানজানোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় অস্ট্রিয়া শিবির। দলের তরফে অভিযোগ করা হয়েছে, ম্যাচের ৩৫ মিনিটে গোল কিক না দিয়ে ফ্রান্সের অনুকুলে কর্নার দিয়েছেন মানজানো। আর ওই কর্নার থেকেই জয় পেয়েছিল ফ্রান্স। কর্নার না হলে গোলও হতো না এবং ফ্রান্স জয়ও পেত না। অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচে রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। তাঁর অভিযোগ, গা-জোয়ারি ফুটবল খেলেছে অস্ট্রিয়া আর চোখ বুজে থেকেছেন রেফারি। উল্লেখ্য, ওই ম্যাচেই অস্ট্রিয়ার এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে নাক ভেঙেছিল ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপের। যে চার রেফারিকে বরখাস্ত করা হয়েছে তার মধ্যে মানজানো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ বনাম ম্যানচেস্টার সিটির ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন।  

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের