ইউরোর মূল পর্বে উঠল ইংল্যান্ড, আশা জিইয়ে রাখল ইতালি

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরের মাঠে মাল্টাকে ২-০ গোলে হারিয়ে ইউরো কাপে খেলা নিশ্চিত করল গতবারের রানার্স আপ ইংল্যান্ড। অন্যদিকে মেসিডোনিয়ার বিপক্ষে জিতে ইউরোর মূল পর্বে যাওয়ার আশা জিইয়ে রাখল ইতালি। উল্লেখ্য, ২০২২ সালে বাছাই পর্বে প্লে-অফে মেসিডোনিয়ার কাছে হারার কারণেই বিশ্বকাপ খেলা হয়নি ইতালির।

মাল্টাকে ২-০ গোলে হারালে জয় পেতে রীতিমতো ঘাম জড়াতে হয়েছে হ্যারি কেইনদের। প্রথমার্ধের ৮ মিনিটে ইংল্যান্ডের আক্রমণে দিশেহারা হয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন মাল্টার এনরিকো পেপে। তার পর থেকে তুল্যমূল্য লড়াই চলছিল দুদলের মধ্যে। একাধিকবার মাল্টার রক্ষণে হানা দিলেও ব্যবধান বাড়াতে পারেননি সাউথ গ্যারেটের শিষ্যরা। গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়ে ছিলেন হ্যারি কেইনরা। শেষ পর্যন্ত ৭৫ মিনিটে কাঙ্খিত গোল পান হ্যারি কেইন। ২-০ গোলে জিতে ইউরোর মূল পর্বে খেলা নিশ্চিত করে ইংল্যান্ড। যদিও দলের খেলায় খুশি নন কেইনদের কোচ সাউথ গ্যারেট। ম্যাচ শেষে তিনি জানিয়ে দেন, ‘নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি তাঁর দলের ছেলেরা।’

অন্যদিকে ইউরোর মূলপর্বে ওঠার জন্য জয় চাই-এমন সমীকরণ নিয়েই ঘরের মাঠে উত্তর মেসিডোনিয়ার বিরুদ্ধে নেমেছিল ইতালি। শুরু থেকেই তাই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে গতবারের ইউরো চ্যাম্পিয়নরা। ম্যাচের ১৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মাত্তো ডরমিয়ান। গোল পেয়ে আরও তেড়েফুড়ে আক্রমণ শানাতে থাকে ইতালির খেলোয়াড়রা। ৪১ মিনিটে ব্যবধান বাড়ান ফেদরিকো কিয়েসা। প্রথমার্ধের সংযুক্ত সময়ের ২ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন তিনি। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটে মেসিডোনিয়ার। ৫২ মিনিটে গোল করে ব্যবধান কমান জনি আটানাসোভ। ৭৪ মিনিটে ফের গোল করে ব্যবধান ৩-২-এ কমিয়ে আনেন তিনি। পর পর দুই গোল খাওয়ার পরে ভয় ধরে যায় ইতালির খেলোয়াড়দের মনে। সর্বশক্তি নিয়ে ঝাঁপান তাঁরা। ৮১ মিনিটে গিয়াকিমো রাসপিদারো ও সংযুক্ত সময়ে স্তেফান এল শারাউইয়ে গোল করে ইতালিকে ৫-২ ব্যবধানে এগিয়ে দেন। আগামী ২১ নভেম্বর ইউক্রেনের বিরুদ্ধে খেলতে নামবে ব্লু ব্রিগ্রেড। ওই ম্যাচে অন্তত এক পয়েন্ট চাই ইতালির। হারলে ইউরো খেলা হবে না গত বারের চ্যাম্পিয়নদের।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6