দল হারলেও ‘জিতে’ গেলেন কুপার কনোলি, আইপিএলে ২২ বছর বয়সে ভাঙলেন বহু রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার পাঞ্জাব কিংসকে ৩৩ রানে পরাজিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। সেই সঙ্গেই আইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে। হেনরিক ক্লাসেন এবং ইশান কিশনের দুর্দান্ত ইনিংসের সৌজন্যে হায়দরাবাদ ২৩৫ রান  তোলে।  জবাবে খেলতে নেমে পাঞ্জাব থামে ২০২ রানে।  দুর্বল ফিল্ডিং এবং শুরুতেই ব্যাটিং ব্যর্থতার মাশুল দিতে হয়  শ্রেয়স আইয়ারের দলকে।  কুপার কনোলির শতরন দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেনি। তবে দল না জিতলেও কনোলি গড়েছেন একাধিক রেকর্ড।

এই জয়ের ফলে পঞ্জাবকে পিছনে ফেলে সানরাইজার্স হায়দরাবাদ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। পঞ্জাব টানা তৃতীয় ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলে এখনও দ্বিতীয় স্থানে রয়েছে এবং তাদের নেট রান রেটও  ভালো। কনোলি ৮টি ছক্কা ও ৭টি চার মেরে অপরাজিত ১০৭ রান করেন। এদিন ভাগ্যও কনলির সহায় ছিল  কারণ তিনি দুবার জীবন ফিরে পান।  তিনি  তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারে  প্রথম সেঞ্চুরি করেন এবং একাই দলকে লড়াইয়ে টিকিয়ে রাখেন। এই সময়ে কনোলি বেশ কয়েকটি অবিশ্বাস্য রেকর্ডও গড়েন।  এখন প্লে-অফে পৌঁছাতে হায়দরাবাদকে তিনটি ম্যাচের মধ্যে একটিতে জিততে হবে। নাহলে প্লে-অফে যাওয়া কঠিন হয়ে পড়বে। 

আরও পড়ুন: ‘পারলে আমাকে ধরো’, ইনস্টা পোস্টে পঞ্জাবের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন ইশান

কি কি রেকর্ড করেছেন… 

আইপিএলে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ বিদেশী ব্যাটসম্যান হিসেবে নিজের নাম তুলেছেন রেকর্ড বুকে। ২২ বছর ২৫৭ দিন বয়সে কুপার কনোলি এই রেকর্ড করেছেন। তাঁর আগে এই রেকর্ড কুইন্টন ডি ককের দখলে ছিল। ২০১৬ সালে ২৩ বছর ১২০ দিন বয়সে করেছিলেন সেঞ্চুরি। অন্যদিকে পঞ্জাবের ২২ বছরের খেলোয়াড় হিসেবে শতরান করার রেকর্ডও করেছেন শতরান করে। এর আগে ২২ বছর বয়সে পঞ্জাবের হয়ে শতরান করেছিলেন ২০২৩ সালে প্রভসিমরান। পাশাপাশি এটাই ২২ বছর বয়সে আইপিএলের এক ইনিংসে পঞ্জাবের কোনো ব্যাটসম্যান সর্বোচ্চ ৮টি ছক্কা মেরেছেন। 

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’