মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড, পাকড়াও ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পাকড়াও হলেন ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার জ্যাকব মার্টিন। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) তাঁকে গ্রেফতার করেছে ভডোদরা পুলিশ। পাশাপাশি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

ভডোদরা পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, গতকাল সোমবার (২৬ জানুয়ারি) রাত আড়াইটা নাগাদ ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার জ্যাকব মার্টিন মদ্যপান করে নিজের এমজি হেক্টর গাড়ি চালিয়ে যাচ্ছেন। আকোটার পুনীত নগর সোসাইটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিংয়ে থাকা একের পর এক গাড়িকে ধাক্কা মারেন। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। কিন্তু নেশার ঘোরে মত্ত হয়ে থাকা প্রাক্তন ক্রিকেটারকে নিয়ন্ত্রণে আনা যায়নি। কমপক্ষে তিনটি গাড়িকে ধাক্কা মারে মার্টিনের গাড়ি। এদিন ক্ষতিগ্রস্থ একটি গাড়ির মালিকের তরফে স্থানীয় আকোটা থানায় প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলার প্রেক্ষিতে গ্রেফতার করা হয় মার্টিনকে। মদ খেয়ে নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানোর দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঘরোয়া ক্রিকেটে বরোদার হয়ে খেলতেন ৫৩ বছর বয়সী জ্যাকব মার্টিন। রঞ্জি ট্রফিতে বরোদার অধিনায়কত্বও করেছিলেন। পাশাপাশি ভারতীয় দলের জার্সি গায়ে ১০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচেও খেলেছিলেন। ১৫ বছর আগে ২০১১ সালে মানবপাচারের দায়ে প্রাক্তন ক্রিকেটারকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ।

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ