ইস্টবেঙ্গল-মোহনবাগান হকি ম্যাচে মারামারি, নামাতে হল ঘোড়া পুলিশ

বন্ধ করতে হয় ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি: ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ফুটবল ম্যাচ ঘিরে এমনিতেই উত্তেজনা থাকে। এবার সেই উত্তেজনা ফিরল দুই দলের হকি ম্যাচে। মোহনবাগান গ্যালারি থেকে ইস্টবেঙ্গল কর্তাদের উদ্দেশ্যে ভেসে আসে কটূক্তি। অভিযোগ ঢিলও ছোঁড়া হয়। প্রতিবাদ করেন ক্লাব কর্তারা। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে ঘোড়সওয়ার পুলিশ।

২২ বছর বাদে রবিবার লাল-হলুদ এবং সবুজ মেরুণ হকি ম্যাচে মুখোমুখি হয়। এই ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। হকি বেঙ্গলের তরফ থেকে মাঠে আসার জন্য দুই ক্লাবের সমর্থকদের আমন্ত্রণ করা হয়। মাঠে ছিলেন দুই ক্লাবের কর্মকর্তারা। লাল হলুদ শিবিরের তরফ থেকে ছিলেন দেবব্রত সরকার ও মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত।

লাল হলুদ শিবিরের অভিযোগ, তাদের ক্লাবের কর্মকর্তাদের উদ্দেশ্য করে মোহনবাগান সমর্থকেরা কটূক্তি করে। তারা সেই কটুক্তি মেনে নিতে না পেরে প্রতিবাদে নামে। ঝামেলা লাগে তা নিয়েই। দুই শিবিরের দুই গ্যালারি থেকে মাঠে ছোড়া হয় ইট, কাচের বোতল।

আজকের এই বিবাদের নেপথ্যে রয়েছে অতীতে আইলিগে দুই দলে ডার্বি ম্যাচ নিয়ে ঝামেলা। কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল-মোহনবাগান দুই দলই খেলত। ডার্বির ফিরতি লিগের একটি ম্যাচ বাতিল হয়ে যায়। সেই ম্যাচের আয়োজন করেছিল ইস্টবেঙ্গল। ম্যাচ বাতিল হলেও টাকা ফেরত না পাওয়ার অভিযোগ জানাতে শুরু করে সমর্থকেরা। দেবব্রত সরকার এবং ক্লাবের অন্যান্য সমর্থকদের উদ্দেশ্যে কটুক্তি করতে থাকে।

আরও পড়ুন বিশ্বকাপে ভরাডুবি, ইস্তফা দিলেন জাতীয় হকি দলের কোচ

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বর মন্দিরে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি