হিন্দু লিটন দাসকে অধিনায়ক করায় বিসিবি সভাপতিকে সরিয়ে দিল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পোষ্য ভৃত্য আমিনুল ইসলাম বুলবুলকে বসাতে সভাপতি ফারুখ আমেদকে সরিয়ে দিল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। আর ওই সরকারি হস্তক্ষেপ নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি’তে নালিশ ঠুকেছেন অপসারিত বিসিবি সভাপতি। ফলে আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে আন্তর্জাতিক ম্যাচ খেলার অধিকার হারাবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা।

গত বছরের ৫ অগস্ট রাজনৈতিক পালাবদলের পরেই বাংলাদেশের ক্রীড়া প্রতিষ্ঠানগুলি দখলে কোমর কষে ঝাঁপায় ইউনূসের তদারকি সরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে সরিয়ে বসানো হয় প্রাক্তন অধিনায়ক ফারুক আমেদকে। বাংলাদেশ ক্রীড়া পর্ষদের তরফে পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয় তাঁকে। কিন্তু গত কয়েক মাস ধরেই বাংলাদেশের তদারকি সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে মতবিরোধ চলছিল তাঁর। হিন্দু লিটন দাসকে বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক করার পরে বিরোধ তুঙ্গে ওঠে। গত বুধবার (২৮ মে) বোর্ড সভাপতির পদ থেকে ফারুককে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়। যদিও সরকারি নির্দেশের বিরোধিতা করে ফারুক জানিয়ে দেন, বিসিবি সভাপতির পদে ইস্তফা দেবেন না। ওই বিদ্রোহ পছন্দ হয়নি ইউনূসের ক্রীড়া উপদেষ্টার। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে ফারুকের পরিচালক হিসাবে মনোনয়ন প্রত্যাহার করে নেয় বাংলাদেশ ক্রীড়া পর্ষদ। স্বাভাবিকভাবেই পরিচালক না থাকায় বিসিবি সভাপতি পদ থেকে অপসারিত হন তিনি।

আর সরকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি আইসিসিতে  নালিশ ঠুকেছেন তিনি। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি অন্যায়ের শিকার, আমাকে জোরপূর্বক পদচ্যুত করা হয়েছে। আমি এরই মধ্যে আইসিসির কাছে জানিয়েছি। আমার বিশ্বাস ও আমি নিশ্চিত, আইসিসি বিষয়টি সিরিয়াসলি নেবে।’ সরকারি হস্তক্ষেপের কারণে বিসিবি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বলে জানিয়ে অপসারিত বিসিবি সভাপতি বলেন, ‘দুই বছর আগে শ্রীলঙ্কায়ও এমন ঘটনা ঘটেছিল। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী পুরো বোর্ড ভেঙে দিয়েছিল। তখন আইসিসি পদক্ষেপ নিয়ে পুরো বোর্ডকে আবার পুনর্বহাল করেছিল।’

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান