Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোহলি-গেইলকে ছাপিয়ে গেলেন বাবর আজম

টি টুয়েন্টি ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ৯,০০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বর্তমান প্রজন্মের অন্যতম শক্তিশালী ব্যাটার হিসেবে পরিচিত পাকিস্তান অধিনায়ক বাবর আজম। চলতি পাকিস্তান সুপার লিগে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস যেমন খেলেছেন তেমনই টি টুয়েন্টি ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ৯,০০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন। আর এ ক্ষেত্রে তিনি পিছনে ফেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইলকে।

টি টুয়েন্টি ক্রিকেটে এতদিন ৯ হাজার রান করার রেকর্ড ছিল চার ক্রিকেটারের। তাঁরা হলেন বিরাট কোহলি, ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। তার মধ্যে ৯ হাজার রান করতে ফিঞ্চের লেগেছে ২৮১ ম্যাচ। আর এক অস্ট্রেলিয় ব্যাটার ডেভিড ওয়ার্নার নয় হাজারের রানের চৌকাঠ ডিঙিয়েছিলেন ২৭৩ ম্যাচে। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি নয় হাজার রানের গণ্ডি টপকাতে ২৭১টি ম্যাচ নিয়েছিলেন। আর ক্রিস গেইল ২৪৯ ম্যাচ খেলেই পৌঁছে গিয়েছিলেন ওই লক্ষ্যে।

তাঁদের সবাইকে পিছনে ফেলেছেন পাক অধিনায়ক বাবর আজম। মাত্র ২৪৫ ম্যাচ খেলেই দ্রুততম ব্যাটার হিসেবে নয় হাজার রান করেছেন তিনি। তার মধ্যে শতরান করেছেন আটটি। আর অর্ধ শতরান ৭৬টি। গড় ৪৪ দশমিক ০৪ আর স্ট্রাইক রেট হলো ১২৮ দশমিক ৮২।

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি