দুংসংবাদ ব্রাজিল শিবিরে, চোটের কারণে নরওয়ের বিরুদ্ধে অনিশ্চিত পাকেতা!

Share:

নিজস্ব প্রতিনিধি: জাপানকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী রবিবার (৫ জুলাই) শেষ আটে অর্থা‍ৎ কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে আর্লিং হলান্ডদের নরওয়ের মুখোমুখি হচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়ররা। ওই ম্যাচের আগেই দুঃসংবাদ ব্রাজিল শিবিরে। চোটের কারণে সম্ভবত নরওয়ের বিরুদ্ধে মাঠে নামতে পারছেন না দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার লুকাস পাকেতা। ফলে প্রথম একাদশ সাজাতে নতুন করে ভাবতে হচ্ছে ব্রাজিল কোচ কার্লো আনচেলেত্তিকে।

চলতি বিশ্বকাপে ব্রাজিলের চারটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন লুকাস পাকেতা। জাপানের বিপক্ষে খেলতে গিয়েই চোট পান তিনি। প্রথমার্ধের শেষে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি।  যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাকে। ওই সময় নেইমার ও এন্ড্রিককে দেখা যায় তাঁকে সান্ত্বনা দিতে। দ্বিতীয়ার্ধের শুরুতেই পাকেতার পরিবর্তে এন্ড্রিককে মাঠে নামান সেলেসাওদের কোচ আনচেলেত্তি। মঙ্গলবার (৩০ জুন) পাকেতার স্ক্যান করানো হয়। তাতে তার বাঁ ঊরুর পেছনে পেশীর চোট নিশ্চিত হওয়া গিয়েছে। ব্রাজিল ফুটবল সংস্থার তরফে  এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মঙ্গলবার লুকাস পাকেতার একটি ইমেজিং পরীক্ষায় তার বাম ঊরুর পেছনের অংশে মাংসপেশীর আঘাত নিশ্চিত হয়েছে। তিনি ব্রাজিল জাতীয় দলের চিকিৎসা কর্মীদের তত্ত্বাবধানে একটি নিবিড় চিকিৎসা পদ্ধতির অধীনে থাকবেন, যার লক্ষ্য হল যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে মাঠে ফেরা।’

শেষ ষোলোর ম্যাচে যে পাকেতার খেলা হচ্ছে না, তা নিশ্চিত করে দিয়েছে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন।  তবে কতদিনের জন্য সাইডলাইনে থাকতে হবে দলের নির্ভরযোগ্য মিডফিল্ডারকে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

ব্রাজিলের বিরুদ্ধে নরওয়ের জয়ের আশা ক্ষীণ, মানছেন খোদ হলান্ড

জুলাইতে অস্ত যাচ্ছে দেবগুরু বৃহস্পতি, সতর্ক থাকুন এই ৩ রাশির জাতক-জাতিকারা

জেনে নিন জুলাইয়ে কোন রাশির জাতক-জাতিকাদের খুলে যেতে পারে ভাগ্যের দরজা

কেতুর ছায়ায় শুক্র, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’, জানুন ভাগ্যবান কারা?

আজকের রাশিফল: কারও কথায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, বিপদ হতে পারে…

জোড়া গোল করে রেকর্ড গড়লেন এমবাপে, ছুঁয়ে ফেললেন মেসিকে

এমবাপের রেকর্ড গড়া গোলে সুইডিশদের বিধ্বস্ত করে শেষ ষোলোয় ফ্রান্স

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?