মেসি ম্যাজিকে খড়কুটোর মতো উড়ে গেল আলজেরিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্বকাপের ‘জে’ গ্রুপের ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারাল বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্ব দেখল মেসি ম্যাজিক। আর কয়েকদিন পরে মেসি পা দেবেন ৩৯ বছর বয়সে। এই বয়সে খেলোয়াড়রা যখন নিজেকে গুটিয়ে নেন ঠিক তখনই মেসি বুঝিয়ে দিয়েছেন বয়স একটা সংখ্যা মাত্র।  ৪০ বছরের কাছাকাছি গিয়ে নতুন ইতিহাস লিখলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার। বিশ্বকাপ করলেন প্রথম হ্যাটট্রিক। 

ক্যানসাস সিটিতে ম্যাচের ১৭ মিনিটে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে দেন মেসি। ৬০ মিনিটে প্রতিপক্ষ গোলকিপার লুকা জিদানের উপহার লুফে নিয়ে তিনি ব্যবধান বাড়ান। করেন দ্বিতীয় গোল। ৭৬তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। আরেকটি দারুণ গোল করে মেসি পূর্ণ করেন হ্যাটট্রিক।  

আরও পড়ুন: মেসির প্রথম হ্যাটট্রিক, ভাঙলেন সর্বোচ্চ গোলের রেকর্ড

এদিন মেসি ১৬ গোল নিয়ে নাম লেখালেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের তালিকায়। স্পর্শ করলেন প্রাক্তন জার্মান ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোসাকে। ২০০৬ সালের ১৬ জুন বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ গোলস্কোরার হয়েছিলেন তিনি। ১৮ বছর ৩৫৮ দিন বয়সে গোল করেছিলেন মেসি।  ঠিক ২০ বছর পর আর্জেন্টিনার সবচেয়ে বেশি বয়সী গোলস্কোরারের জায়গাও তিনিই ধরে রাখলেন। তবে আর্জেন্টাইন জাদুকরের নামের পাশে  আজ চারটি গোল লেখা থাকত, যদি না শুরুর দিকে গোলটি অফসাইডে বাতিল  করা হতো। হ্যাটট্রিক পূর্ণ করার ঠিক তিন মিনিট পর লিওনেল মেসিকে মাঠ থেকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি।  তাঁর পরিবর্তে মাঠে নামানো হয় তরুণ তুর্কি নিকো পাজকে।  মেসি যখন মাঠ ছেড়ে সাইডলাইনের দিকে হেঁটে যাচ্ছিলেন, তখন গ্যালারিতে থাকা হাজার হাজার সমর্থক এই ফুটবল ঈশ্বরকে করতালির মাধ্যমে সম্মান জানান।

 

 

‘শরীরে মারাত্মক যন্ত্রণা’, গুরুতর অসুস্থ সোনু নিগম, ভক্তদের কী প্রতিশ্রুতি দিলেন?

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

মেসির প্রথম হ্যাটট্রিক, ভাঙলেন সর্বোচ্চ গোলের রেকর্ড

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

মেসি ম্যাজিকে খড়কুটোর মতো উড়ে গেল আলজেরিয়া

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি

বর্ষার মরশুমে ঘুরে আসুন সবচেয়ে মোহনীয়  ৬ জলপ্রপাত

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

ওষুধ নয়, স্ট্রেস দূর করতে অব্যর্থ দাওয়াই হতে পারে এই বিশেষ কৌশল

২১ জুন মঙ্গলের বৃষে গোচর, মালমাল হবেন ৪ রাশির জাতকরা

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা