মেসির প্রথম হ্যাটট্রিক, ভাঙলেন সর্বোচ্চ গোলের রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের একবার মেসি ম্যাজিক দেখল গোটা বিশ্ব। হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি। রোনাল্ডো নাজারিওর ১৫ গোলকে ছাপিয়ে ছুঁয়ে ফেললেন সর্বোচ্চ গোল করা  জার্মানির প্রাক্তন  কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাকে। বিশ্বকাপে মেসির গোল করেছেন ১৬টি যা এখন ক্লোসার সমান। হ্যাটট্রিকের পর ৮০ মিনিটে মাঠ ছাড়েন মেসি। মাঠ ছাড়ার সময় মেসিকে দেওয়া হয় ‘স্ট্যান্ডিং অভেশন।’ 

গোটা বিশ্বের নজর ছিল আর্জেন্টিনার এই তারকার দিকে। খেলা শুরুর  প্রথমার্ধের ম্যাচের ১৭ মিনিটে মেসি  প্রথম গোলের দেখা পান । ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে জালে বল পাঠান তিনি। তার গোলের সাহায্যে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।  বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটের মাথায় ফের আরেকটি গোল করেন ফুটবলের রাজপুত্র। মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে করা  শট নিয়ন্ত্রণে করতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক। দুটি গোলের পর ফুটবলপ্রেমীদের মধ্যে বেড়ে যায় উত্তেজনা। তারপরেই  দর্শকদের বড় উপহার দিয়ে ম্যাচের ৭৬ মিনিটে  হ্যাটট্রিক পূরণ করেন মেসি।  এটাই বিশ্বকাপে  তাঁর প্রথম হ্যাটট্রিক। 

আরও পড়ুন: এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

তিনটি গোল করার পর মেসি-মেসি-মেসি এই শব্দে মুখোরিত হয়ে ওঠে গোটা স্টেডিয়াম।  মেসি ও আর্জেন্টিনা যে বড় বার্তা দিয়ে তাদের খেলা শুরু করল তা আর বলার অপেক্ষা রাখে না। চতুর্থবার বিশ্বকাপ জয়ের খিদে ঠিক কতটা রয়েছে তা বুঝিয়ে দিলেন মেসি।  

 

মেসি ম্যাজিকে খড়কুটোর মতো উড়ে গেল আলজেরিয়া

‘শরীরে মারাত্মক যন্ত্রণা’, গুরুতর অসুস্থ সোনু নিগম, ভক্তদের কী প্রতিশ্রুতি দিলেন?

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

মেসি ম্যাজিকে খড়কুটোর মতো উড়ে গেল আলজেরিয়া

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি

বর্ষার মরশুমে ঘুরে আসুন সবচেয়ে মোহনীয়  ৬ জলপ্রপাত

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

ওষুধ নয়, স্ট্রেস দূর করতে অব্যর্থ দাওয়াই হতে পারে এই বিশেষ কৌশল

২১ জুন মঙ্গলের বৃষে গোচর, মালমাল হবেন ৪ রাশির জাতকরা

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা