ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নিল উজবেকিস্তান ও জর্ডান

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতিহাস গড়ল এশিয়ার দুই দেশ উজবেকিস্তান ও জর্ডান। এই প্রথমবার পুরুষদের বিশ্বকাপে খেলার ছাড়পত্র জোগাড় করে নিল দুই দেশ। গতকাল বৃহস্পতিবার (৫ জুন) এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপ নিশ্চিত করে উজবেকিস্তান। অন্য ম্যাচে ওমানকে ৩-৯ গোলে হারিয়ে আগামী বছর বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেল জর্ডানও।

আগামী বছর ৪৮ দল নিয়ে হবে ফিফা বিশ্বকাপ। ফিফার ইতিহাসে এই প্রথম ৪৮ দল নিয়ে হচ্ছে প্রতিযোগিতা। স্বাগতিক দেশ হিসাবে ইতিমধ্যেই সরাসরি বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়েছে মেক্সিকো, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র। তাছাড়া জাপান, নিউজিল্যান্ড, ইরান ও আর্জেন্টিনাও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাঠে নেমেছিল উজবেকিস্তান। বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেতে দরকার ছিল ড্র। আমিরশাহিকে রুখে দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই লক্ষ্য হাসিল করল এশিয়ার দেশটি। গ্রুপে দ্বিতীয়স্থানে থেকেই প্রথমবারের মতো পৌঁছল বিশ্বকাপের আসরে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৫৭ নম্বরে থাকা উজবেকিস্তানের ২০০৬ সালে বিশ্বকাপে ওঠার দারুণ সুযোগ ছিল তাদের। তবে বাহরাইনের কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে যায়।

অন্যদিকে ওমানকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে জর্ডানও। ভাগ্য তাদের সুপ্রসন্ন ছিল। কেননা বিশ্বকাপে পৌঁছনোর জন্য তাদের প্রয়োজন ছিল দক্ষিণ কোরিয়ার কাছে ইরাকের হার। সেটাই ঘটেছে। ইরাককে ২-০ গোলে হারিয়ে টানা ১১ বার বিশ্বকাপ খেলার ছাড়পত্র জোগাড় করে নিয়েছে দক্ষিণ কোরিয়া। এখনও পর্যন্ত ১০টি দল আগামী বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়েছে।

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী