টাকার অভাবে আমেরিকায় মাকে নিয়ে যেতে পারেননি, কাঁদলেন কেপ ভার্দের‌ গোলরক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপে খেলার স্বপ্ন প্রতিটি ফুটবলারের থাকে।  অনেকেই দাঁতে দাঁত চেপে মাঠে পরে থাকেন একবার বিশ্বকাপের মঞ্চে জায়গা পাওয়ার অপেক্ষায়। তেমননি একজন হলেন  কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার। তাঁর বিশ্বকাপে অভিষেক হতে ৪০ বছরের পুরো জীবনটাই লেগে গিয়েছে। তবে এই দীর্ঘ প্রতীক্ষার প্রতিটি মুহূর্তই সার্থক ছিল। সোমবার ভোজিনহা সাতটি সেভ করে স্পেনের তারকাখচিত দলকে  আশ্চর্যজনক ভাবে ০-০ গোলে ড্রয়ে আটকে রাখেন। বিশ্বকাপের মঞ্চে এই সাফল্যের  পর  মাঠের মধ্যেই  দু’হাত দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়েন ভোজিনহা।  একদিকে প্রথমবার বিশ্বকাপে খেলার আনন্দ যেমন ছিল তেমননি  কষ্টের একটি মুহূর্তের কথাও জানান এই গোলরক্ষক। কাঁদতে কাঁদতে জানালেন শুধুমাত্র টাকার অভাবে তিনি আমেরিকায় তিনি তাঁর মাকে নিয়ে যেতে পারেননি।  এই বিষয় একজন ছেলের কাছে ঠিক কতটা যন্ত্রণার তা হয়ত কাউকেই বুঝিয়ে বলতে হবে না। 

প্রতিটি মানুষই চায় তাঁর সাফল্যের সাক্ষী থাকুক তাঁর  বাবা-মা বা কাছের মানুষরা। কিন্তু ঐতিহাসিক মুহূর্তে ভোজিনহার পাশে ছিলেন না তাঁর মা। সেই যন্ত্রণাই ম্যাচ শেষে কান্না হয়ে ঝড়ে পড়েছে তাঁর চোখ দিয়ে।   আবেগঘন কণ্ঠে ভোজিনহা বলেছেন, ‘ম্যাচের পর আমি কেঁদেছিলাম, কারণ ছোটবেলায় আমি আমার মা, দাদু-ঠাকুমার  কাছে বড় হয়েছি, কিন্তু তারা আজ এখানে থাকতে পারেননি।’ গোলরক্ষক জানিয়েছেন, তাঁর দাদু-ঠাকুমা কয়েক বছর আগে মারা  গিয়েছেন। তবে  মাকে  আমেরিকার আনার জন্য ভিসা পেতে সময়মতো টাকা জোগাড় করতে পারেননি বলেই দুঃখ প্রকাশ করেন তিনি। 

আরও পড়ুন: তিউনিসিয়ার নতুন কোচ হলেন আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড

উল্লেখ্য, কেপ ভার্দে সেই ৫০টি দেশের মধ্যে অন্যতম, যে দেশের  নাগরিকদের মার্কিন ভিসা পেতে ১৫,০০০ ডলার পর্যন্ত  অর্থ জমা দিতে  হয়। এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া কঠোর পদক্ষেপের একটি অংশ, যা মূলত এমন সব দেশের ভ্রমণকারীদের জন্য নেওয়া হয়েছে যেখানকার নাগরিকদের মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও  আমেরিকায় থেকে যাওয়ার প্রবণতা বেশি। যদিও  ট্রাম্প প্রশাসন গত মাসে কেপ ভার্দে এবং বিশ্বকাপ-অংশগ্রহণকারী আরও চারটি দেশের নাগরিকদের জন্য এই শর্তটি স্থগিত করেছিল তবে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। সেই ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ভোজিনহার মা ছেলের সঙ্গে সফর করতে পারেননি। তবে যাই হোক, ভোজিনহার এই আবেগ ছুঁয়ে গেছে ফুটবল বিশ্বকেও। বিবিসির বিশ্লেষক ও প্রাক্তন স্কটিশ উইঙ্গার প্যাট নেভিন লিখেছেন, ‘পুরো ম্যাচেই আলো ছড়িয়েছেন ভোজিনহা।’  

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরের পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়