YouTube-এ ফুটবল বিশ্বকাপ! তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার চেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি:  এইবারের ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর কয়েক মাস বাকি। তার আগে সম্প্রচার নিয়ে বেশ কিছু সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মাঝে সাধারণ মানুষের কাছে যাতে আরো দ্রুত পৌঁছে যাওয়া যায় তার জন্য ইউ টিউব এর মাধ্যমে খেলা দেখা যাবে বলেই জানা গিয়েছে। ফুটবল প্রেমীদের চর্চায় শিরোনামে উঠে এসেছেন দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনাল্দো।

আসন্ন বিশ্বকাপটাই হয়তো শেষ হতে চলেছে এই তারকা ফুটবলারদের। সেই তালিকায় রয়েছেন আরও অনেক তারকা ফুটবলার। তাই একটা ম্যাচও মিস করতে চাইছেন না ফুটবলপ্রেমীরা। এমন আবহেই বড় ঘোষণা ফিফার। ইউটিউবেই দেখা যেতে চলেছে বিশ্বকাপের ম্যাচ। এমনটাই ঘোষণা ফটবল নিয়ামক সংস্থার। নতুন প্রজন্মকে ফুটবলের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য এবার ইউটিউব এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ফিফা। এই চুক্তিকে গেম চেন্জিং বলেই ব্যাখ্যা করা হয়েছে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। প্রত্যেকটা ম্যাচের প্রথম ১০ মিনিট দেখানো হবে ইউটিউবে। এর ফলে আগ্রহ বাড়বে তরুণ ফুটবলপ্রেমীদের মধ্যে। এই থেকেই টিভি বা যে কোনো মাধ্যম্যে খেলা দেখার আগ্রহ বাড়বে তাদের।

আরও পড়ুন: অস্কার পর্ব কি শেষের পথে? ইস্ট বেঙ্গল মহামেডান ম্যাচের দিন বদলের সম্ভাবনা

যদিও বেশ কিছু খেলা ব্রডকাস্টাররা পুরোটাই দেখতে পারে বলেও মনে করা হচ্ছে। এতে ফুটবল নিয়ে তরুণ প্রজন্ম যথেষ্টই আগ্রহ প্রকাশ করবে বলেই মনে করছে ফিফা। তবে কত টাকার বিনিময়ে এই চুক্তি হয়েছে ইউটিউবের সঙ্গে, সেটা প্রকাশ্যে আনেনি ফিফা। এর আগে ২০২২ সালের কাটার বিশ্বকাপের স্মরণীয় মুহূর্ত তুলে রাখার জন্য স্বত্ব পেয়েছিল ইউ টিউব। এবার সম্প্রচার স্বত্বা পেল তারা। এতে অনেকটাই তরুণ প্রজন্মের কাছে পৌঁছানো যাবে বলেই মনে করছে ফুটবল বিশেষজ্ঞরা।

‘কান টানলেই মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

এসআইআর ফর্ম পূরণ করতে এসে গণধর্ষণের শিকার বিধবা মহিলা, ৪ জনের বিরুদ্ধে FIR দায়ের

নরওয়েতে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা ইদা

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!