অস্কার পর্ব কি শেষের পথে? ইস্ট বেঙ্গল মহামেডান ম্যাচের দিন বদলের সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি:  ক্রমশই কি দুরুত্ব বাড়াচ্ছেন অস্কার ব্রুজো। কেরলের সঙ্গে ১-১ ড্র করার পর যুব ভারতীতে ক্ষোভের মুখে পড়তে হয় ক্লাব কর্তা থেকে শুরু করে কোচ কে। তারপর কোচের সঙ্গে প্রায় দীর্ঘক্ষণ আলোচনায় বসে ইমামি। তাদের তরফ থেকে বারংবার জিজ্ঞাসা করা হয় কি সমস্যা হচ্ছে। যদিও ইস্ট বেঙ্গল কোচ বেশ কিছু বিষয়কে তুলে ধরে ঘুরিয়ে ক্লাব কর্তাদের দিকেই আঙ্গুল তোলেন। ফলে ক্রমশই ফাটল চওড়া হতে থাকে ক্লাব কর্তা ও কাছে মধ্যে।

এবার সামনে মহামেডান ম্যাচ রয়েছে। তার আগে ম্যাচ প্র্যাক্টিসে আধ ঘন্টা কথা বলেন খেলোয়াড়দের সঙ্গে। সেখান থেকেই জল্পনা বেড়েছে ম্যাচের আগে ভোকাল টনিক নাকি বিদায় বার্তা দিয়ে রাখছেন অস্কার। ২১ মার্চ মহামেডানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে লাল-হলুদ বাহিনীর। ওই ম্যাচের উপর নির্ভর করছে কোচ অস্কার ব্রুজোর ভবিষ্যৎ। তবে সেই ম্যাচের দিনক্ষণ বদলে যেতে পারে। নির্ধারিত দিনের দু’দিন পরও হতে পারে, আবার একদিন আগেও হতে পারে। ঈদের জন্য ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচের সূচি বদলাতে পারে। আপাতত আইএসএলে পাঁচ ম্যাচ খেলে দুটো ম্যাচে জয়, দুটো ম্যাচে হার ও একটি ম্যাচে ড্র করেছে ইস্টবেঙ্গল। এই ম্যাচ জিতলে ইস্টবেঙ্গল ফুটবলারদের আত্মবিশ্বাস আবার ফিরে আসবে আগের জায়গায়। জয়ের আশায় রয়েছে সমর্থকরাও।

আরও পড়ুন: ভিনির জোড়া গোলে সিটিকে উড়িয়ে ইউসিএল কোয়ার্টারে রিয়াল

যুবভারতীতে ইস্টবেঙ্গলের অনুশীলনে হাজির সমর্থকরা আর্জি জানালেন কোচ-ফুটবলারদের কাছে। যেখানে সাফ বার্তা, সমর্থকদের আবেগকে বুঝুন। চেনা ইস্টবেঙ্গলকে ফিরিয়ে আনুন। তবে এই মুহূর্তে যদি অস্কারকে সরিয়ে দিয়ে নতুন কোচ আনা হয় তাহলে তাঁকে চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে। সেই পথ না হেঁটে ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনা করে সমস্যা মিটিয়ে দলকে জেতানোই লক্ষ্য।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা