ISL-এ উদ্বোধনী ম্যাচে মোহনবাগান, সম্ভাব্য সূচি প্রকাশ AIFF-র, কলকাতা ডার্বি কবে?

Share:

নিজস্ব প্রতিনিধি : ইন্ডিয়ান সুপার লিগ তথা আইএসএল-র দিনক্ষণ আগেই ঘোষণা হয়েছিল। এবার সাম্ভাব্য সূচি ঘোষণা করল AIFF। খেলার দিনক্ষণ ঘোষণার আগে চলেছে দীর্ঘ টালবাহানা। হয়েছে দফায় দফায় মিটিং। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আইএসএলে উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে সবুজ মেরুন শিবির।

জানা গিয়েছে, ISL-এ সিঙ্গল লেগে হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে খেলা হবে মোট ৯১টি ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন ছিল মোহনবাগান (Muhanbagan)। তাঁরাই উদ্বোধনী ম্যাচ খেলবে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে। যুবভারতী স্টেডিয়ামে খেলতে নামবে তাঁরা। কলকাতায় ফুটবলের (Kolkata Football) কথা উঠলেই প্রথমেই মনে আসে ডার্বির কথা। এবারো সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কবে মুখোমুখী হবে, দুই প্রতিদ্বন্দী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ISL-এর কোনও ব্রডকাস্টিং পার্টনার পায়নি AIFF। আগ্রহী সংস্থাগুলি যাতে বিড জমা দিতে পারে, তাই আরও এক ধাপ এগিয়েছে ফেডারেশন। ঘোষণা করা হয়েছে সূচি। এই সাম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ৩ মে মুখোমুখি হতে পারে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ডার্বির জন্য সব সময় অপেক্ষা করে কলকাতার ফুটবলপ্রেমীরা। এই সম্ভাব্য সূচি অনুযায়ী খেলা বলে ১৭ মে শেষ ম্যাচ হবে। সেখানে খেলতে নামবে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC) ও বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। প্রতিদিন ২টি করে ম্যাচ খেলা হবে।

AIFF সূচি প্রকাশ করলেও, এটাই চূড়ান্ত সূচি বলে মনে কার হচ্ছে না। এটি শুধুমাত্র ইঙ্গিত। পরে চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে। তবে জানা গিয়েছে, শেষ সপ্তাহে আইএসএলের ৭টি ম্যাচ হবে।

‘ভারতের চিকিৎসায় আস্থা নেই’, বিদেশযাত্রা নিয়ে অভিষেককে কটাক্ষ দিলীপ ঘোষের

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মর্মান্তিক! উত্তরপ্রদেশে বাড়ি ভেঙে একই পরিবারের ৬ সদেস্যর মৃত্যু

লাহোরে থানার ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বরখাস্ত ৭০-এর বেশি পুলিশকর্মী

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২

বিলাসবহুল জীবনযাপন ও পার্টির খরচ জোগাতে প্রেমিককে নিয়ে পিসিকে খুন বিবাহিত ভাইঝির

জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির