Loading live market data...
Loading active stocks...
Connecting...

বছরের শেষ ম্যাচের আগেই জোড়া দুঃসংবাদ পেল আর্জেন্টিনা শিবির

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী বুধবার(২০ নভেম্বর)সকালে পেরুর বিপক্ষে খেলতে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। এটিই ২০২৪ সালে তাদের সর্বশেষ ম্যাচ। তবে এমন ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে দেখা দিয়েছে জোড়া দুঃসংবাদ।চোটের কারণে আর্জেন্টিনার হয়ে পেরুর বিপক্ষে খেলতে পারছেন না দলের গুরুত্বপূর্ণ দুই ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও ক্রিস্তিয়ান রোমেরো।

কেননা ডান ঊরুতে চোট পেয়েছেন মোলিনা। প্যারাগুয়ে ম্যাচে এই চোটের কারণেই পুরো সময় খেলতে পারেননি তিনি।এদিকে মোলিনার দলে না থাকায় আর্জেন্টিনা শিবিরে ডাক পেয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমওনে। অ্যাতলেতিকোর হয়েই খেলেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো আকাশি-সাদা জার্সি গায়ে জড়াবেন তিনি।

এদিকে মোলিনার পর আর্জেন্টিনা দল দ্বিতীয় দুঃসংবাদ পায় রোমেরোর কারণে। ইংল্যান্ড ক্লাব টটেনহামে খেলা এই ডিফেন্ডার আগে থেকেই ডান পায়ের সমস্যায় ভুগছিলেন। প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন ব্যথানাশক ইনজেকশন নিয়ে। তবে ম্যাচে তাঁর পায়ের পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। এরই মধ্যে দল থেকে বেরিয়ে ইংল্যান্ডেও চলে গেছেন রোমেরো। তবে মনে করা হচ্ছে এই ডিফেন্ডারের জায়গায় পেরু ম্যাচের একাদশে দেখা যেতে পারে লিওনার্দো বলের্দিকে।

আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ে কনমেবল অঞ্চলে সবার ওপরে থাকা আর্জেন্টিনার ১১ ম্যাচ থেকে পয়েন্ট ২২। দুইয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৯। সমান পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে তৃতীয় কলম্বিয়া। আর ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল।

‘স্যার’-এর আচরণে আতঙ্কে ছাত্রীরা! গুরুগ্রামের স্কুলে অভিযোগ ঘিরে তোলপাড়

“নাম্বার ওয়ান তকমাও এখন কেনা যায়!” বলিউডের নোংরা খেলা নিয়ে মুখ খুললেন আমিশা প্যাটেল

আগামী সপ্তাহে ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে আমেরিকা ও ইরান

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

‘দুঃশাসনের অধ্যায় শেষ, উন্নয়নের সূচনা’, বাংলায় মোদিকে স্বাগত জানিয়ে এক্সপোস্ট শুভেন্দুর

ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ