আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Euro 2024: ইউক্রেনকে উড়িয়ে অভিযান শুরু রোমানিয়ার

নিজস্ব প্রতিনিধি: ইউরো কাপে অঘটন। ফিফা ক্রমতালিকায় থাকা ২২তম স্থানে থাকা ইউক্রেনকে হারিয়ে চমক দিল ৪৬তম স্থানে থাকা রোমানিয়া। খেলার ফল ৩-০। রোমানিয়ার তরফে গোল করেছেন নিকোলাস স্টানসিউ, রাজভান মারিন এবং ডেনিস ড্রাগুস। তার মধ্যে স্টানসিউয়ের গোলটি চলতি ইউরোর সেরা গোলের তকমা পেয়েছে।

সোমবার মিউনিখের আলিয়াঞ্জ অ্যারিনায় শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় দুই দল। যদিও বেশির ভাগ সময়ে বল দখলে ছিল ইউক্রেনের। তবে তেমন আক্রমণ শানাতে পারেনি। খেলার স্রোতের বিপরীতে গিয়ে প্রথম গোলের সুযোগ এসেছিল রোমানিয়ার কাছে। ম্যাচের ৮ মিনিটের মাথায় কোম্যানের শট তালুবন্দি করেন ইউক্রেনের গোলরক্ষক লুনিন। ২৯ মিনিটের মাথায় ইউক্রেন গোলরক্ষক লুনিনের বড়সড় ভুলে ডি-বক্সের বাইরে বল পেয়ে যান রোমানিয়ার ডেনিস ম্যান। বক্সের ভিতরে থাকা স্ট্যানসিউকে লক্ষ্য করে পাস বাড়ান তিনি। সেই পাস থেকে অসাধারণ এক গোল করে রোমানিয়াকে ১-০ গোলে এগিয়ে দেন নিকোলাস স্ট্যানসিউ। গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল ইউক্রেনের খেলোয়াড়রা। কিন্তু সফল হতে পারেনি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রোমানিয়া।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফিরে আসার চেষ্টা চালায় ইউক্রেনের ফুটবলাররা। কিন্তু অতিরিক্ত সময় বল পায়ে রাখতে গিয়ে একাধিক সুযোগ নষ্ট করে। উল্টে মাঝে মধ্যে প্রতি আক্রমণে উঠে এসে ইউক্রেনের রক্ষণকে তটস্থ করে রাখেন স্ট্যানসিউ-ডেনিস ম্যানরা। ৫৩ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট নিয়ে ইউক্রেনের জাল কাঁপিয়ে ব্যবধান ২-০ করেন রাজভান মারিন। ওই গোলের চার মিনিটের মধ্যে ফের গোল করে ইউক্রেনকে কোনঠাসা করে ফেলে রোমানিয়া। ডেনিস ম্যানের ক্রস থেকে ডেনিস দ্রাগাস পায়ের টোকায় গোল করেন। ৬৫ মিনিটে ইউক্রেনের ইয়োরমোলেঙ্কোর শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।

Published by:

Share Link:

More Releted News:

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ