না ফেরার দেশে তিন প্রধানে খেলে যাওয়া মহম্মদ হাবিব

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসেই কলকাতার অসংখ্য ফুটবল অনুরাগীদের কাছে মন খারাপ করা খবর। চলে গেলেন মোহনবাগান-ইস্টবেঙ্গল ও মহমেডানে দাপটের সঙ্গে খেলে যাওয়া মহম্মদ হাবিব। কলকাতা ময়দানে যাঁর অন্য পরিচয় ছিল বড়ে মিঞা হিসেবে। মঙ্গলবার ৭৪ বছর বয়সে হায়দরাবাদে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হানিব। বর্ষীয়ান ফুটবলারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হায়দরাবাদে জন্ম হলেও ফুটবলার হিসেবে গোটা দেশে মহম্মদ হাবিবকে পরিচিতি দিয়েছে কলকাতা ময়দান। ১৯৬৬ সালে মাত্র ১৭ বছর বয়সে হায়দরাবাদ থেকে কলকাতায় এসেছিলেন বড়ে মিঞা। যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গলে। প্রথম বছরেই নিজের জাত চিনিয়েছিলেন। লক্ষ-লক্ষ লাল-হলুদ সমর্থকদের চোখের মণি হয়ে উঠেছিলেন। তার পরে মহমেডান ও মোহনবাগানের জার্সি গায়ে কলকাতা ময়দান কাঁপিয়েছিলেন। টানা ১৮ বছর তিন প্রধানের হয়ে খেলেছিলেন। তার মধ্যে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলেছিলেন আট বছর। লাল-হলুদ ব্রিগেডের হয়ে বিপক্ষের জালে ১১৩ বার বল গলিয়েছিলেন। ১৯৭০ থেকে ১৯৭৪ পর্যন্ত ইস্টবেঙ্গলের সোনালি ইতিহাস গড়ার অন্যতম যোদ্ধা ছিলেন। মোহনবাগানের জার্সি গায়ে পেলের কসমস ক্লাবের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। ১৯৮৪ সালে কলকাতা ময়দানে শেষবার খেলতে দেখা গিয়েছিল তাঁকে।

তবে খেলোয়াড় হিসেবে যতটা সম্মান প্রাপ্য ছিল তা বড়ে মিঞা পাননি বলেই মনে করেন তাঁর সতীর্থরা।  এক সময়ে কলকাতা ময়দান কাঁপানো মহম্মদ হাবিব দীর্ঘদিন ধরেই স্নায়ুরোগে ভুগছিলেন। কার্যত স্মৃতিশক্তি লোপ পেয়েছিল তাঁর। ২০১৯ সালে ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে শেষবারের মতো কলকাতায় এসেছিলেন বড়ে মিঞা। তিন প্রধানে খেলে যাওয়া মহম্মদ হাবিবের মৃত্যুসংবাদ পেয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?