যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: জিতলে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আরও একধাপ এগোতে পারত ইস্টবেঙ্গল। কিন্তু সোমবার (১১ মে) যুবভারতী ক্রীড়াঙ্গনে পঞ্জাব এফসির বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে মাঠ ছাড়লেন অস্কার ব্রুজোর শিষ্যরা। ফলে অপেক্ষা আরও খানিকটা বাড়ল। এখন অনেক সমীকরণের উপরে নির্ভর করছে লাল-হলুদ ব্রিগেডের শিরোপা জয়।

শেষ দুই ম্যাচের জয়ের ছন্দ ধরে রেখে এদিন পঞ্জাব এফসির বিরুদ্ধে মাঠে নেমেছিল অস্কার ব্রুজোর শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই দুই দল একে অপরকে যাচাই করার চেষ্টা করে। তবে প্রথমার্ধের শেষে স্কোরলাইন ০-০ থাকলেও উত্তেজনার অভাব ছিল না বিন্দুমাত্র। খেলার মাত্র ৫ মিনিটের মাথায় বড়সড় বিপদে পড়তে পারত ইস্টবেঙ্গল। পঞ্জাবের মিডফিল্ডার নিয়েলের একটি জোরালো শট পোস্টে লেগে বাইরে চলে যায়, যা লাল-হলুদ গ্যালারিতে থাকা সমর্থকদের ধুকপুকানি বাড়িয়ে দিয়েছিল। ১২ মিনিটের মাথায় গোলের সুবর্ণ সুযোগ তৈরি করেছিল অস্কার ব্রিগেড। মিগুয়েলের বাড়ানো বল ধরে পি ভি বিষ্ণু সুন্দর মুভ নিলেও, শেষ মুহূর্তে বিপিন সিংহ বল নিয়ন্ত্রণে রাখতে না পারায় গোলের দেখা মেলেনি। ১৬ মিনিটের মাথায় ড্যানিয়েলকে অবৈধভাবে বাধা দেওয়ায় শৌভিক চক্রবর্তীকে হলুদ কার্ড দেখান রেফারি। ঝুঁকি না নিয়ে কোচ অস্কার ২২ মিনিটেই শৌভিককে তুলে মাঠে নামান জিকসনকে। ৩১ মিনিটের মাথায় পঞ্জাবের রশিদ আক্রমণাত্মক ফুটবল খেলে হলুদ কার্ড দেখেন। অতিরিক্ত ২ মিনিট সময় দেওয়া হলেও প্রথমার্ধে ডেডলক ভাঙতে পারেনি কোনও পক্ষই। বিরতিতে যাওয়ার সময় খেলার ফলাফল গোলশূন্য। প্রথমার্ধের গোলশূন্য লড়াইয়ের পর দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল অস্কার ব্রিগেড। লক্ষ্য ছিল জয় আর লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করা। কিন্তু আক্রমণ আর পাল্টা আক্রমণের টানটান লড়াই শেষে পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়তে হলো ইস্টবেঙ্গলকে। খেলার ফলাফল ০-০।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের গতি বাড়ানোর চেষ্টা করে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু সেই দাপট স্থায়ী হয়েছিল মাত্র কয়েক মিনিট। এরপরই পাল্টা চাপে পড়ে ইস্টবেঙ্গলের রক্ষণ। ৫২ মিনিটের মাথায় কিপগেনের এক দুর্দান্ত হেড নিশ্চিত গোলের দিকে যাচ্ছিল, কিন্তু গোলরক্ষক প্রভু অসাধারণ দক্ষতায় তা বাঁচিয়ে নিশ্চিত পতনের হাত থেকে দলকে রক্ষা করেন। ৫৮ মিনিটেও একইভাবে ড্যানিয়েলের পাস থেকে সমীরের জোরালো শট রুখে দিয়ে দলের ত্রাতা হয়ে ওঠেন তিনি। খেলা যত গড়িয়েছে, ইস্টবেঙ্গলের মাঝমাঠ এবং উইংয়ের দুর্বলতা ততই প্রকট হয়েছে। বলের দখল থাকলেও ফাইনাল থার্ডে এসে খেই হারিয়ে ফেলছিলেন মিগুয়েলরা। এর মাঝে ৬৯ মিনিটে পঞ্জাব কোচ ভেদেকে নামিয়ে আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করেন। ৭৪ মিনিটের মাথায় গোলের সবথেকে সহজ সুযোগটি পেয়েছিল ইস্টবেঙ্গল। মিগুয়েলের একটি নিখুঁত শট পঞ্জাব গোলরক্ষককে পরাস্ত করলেও তা পোস্টে লেগে ফিরে আসে। গোল পেতে ৭৮ মিনিটের মাথায় তিনটি বড় বদল আনেন কোচ অস্কার ব্রুজো। আনোয়ার, ইউসেফ ও বিষ্ণুকে তুলে নিয়ে মাঠে নামানো হয় নন্দকুমার, সরবেজ এবং জয় গুপ্তাকে। ৮৩ ও ৮৪ মিনিটের মাথায় পরপর দুটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন লাল-হলুদ স্ট্রাইকাররা। অন্যদিকে ৮৯ মিনিটের মাথায় পঞ্জাবের রশিদের একটি বুলেট গতির শট বারে লেগে বাইরে চলে গেলে নিশ্চিত হার থেকে রক্ষা পায় ইস্টবেঙ্গল। অতিরিক্ত ৫ মিনিট সময় পাওয়া গেলেও গোলের জট খোলেনি। একদিকে জ্যামি ম্যাক্লারেন যেমন পারলেন না ইউসেফকে টপকে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যেতে, তেমনই ইস্টবেঙ্গলও পারল না পূর্ণ তিন পয়েন্ট ছিনিয়ে নিতে। এই ড্রয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে থাকলেও, মোহনবাগানের সঙ্গে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করল মশাল বাহিনী। দিনের শেষে দুই দলের গোলরক্ষকের লড়াই এবং পোস্টের বাধায় ম্যাচটি অমীমাংসিতভাবেই শেষ হয়।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের