হল্যান্ডকে ছাড়াই টানা চার ম্যাচ বাদে জয়ের মুখ দেখল ম্যান সিটি

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের তারকা ফুটবলার আর্লিং হল্যান্ডকে ছাড়াই টানা চার ম্যাচ বাদে জয়ের মুখ দেখল ম্যানচেস্টার সিটি। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লুটন টাউনকে ২-১ গোলে হারিয়ে জয় ছিনিয়েছিল গত তিন বারের চ্যাম্পিয়নরা। ম্যান সিটির হয়ে গোল করেছেন বেনার্দো সিলভা ও জ্যাক গ্রিলিশ। আর লুটনের হয়ে গোল করেছেন অ্যলিজা আদেবায়ো।

এদিন লুটনের বিরুদ্ধে মাঠে নামার আগে যথেষ্টই চাপে ছিল পেপ গার্দিওলার শিষ্যরা। কেননা গত চার ম্যাচে জয়ের মুখ দেখেনি ম্যান সিটি। চেলসি, লিভারপুল, টটেনহ্যাম এবং অ্যাস্টন ভিলার বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে মাঠ ছাড়তে হয়েছিল জ্যাক গ্রিলিশ ও আর্লিং হল্যান্ডদের। চার ম্যাচের মধ্যে তিনটিতে ড্র আর একটিতে হেরে পয়েন্ট তালিকায় অনেকটাই পিছিয়ে পড়েছিল গত তিন বারের চ্যাম্পিয়নরা। উল্টে ম্যাচের আগে পায়ের হাড়ের চোটের জন্য দল থেকে ছিটকে গিয়েছিলেন দলের প্রধান কাণ্ডারী আর্লিং হল্যান্ড। আগের চার ম্যাচের ফল ভুলে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে ঝাঁঢ়পিয়ে পড়েছিলেন বেনার্দো সিলভা-জ্যাক গ্রিলিশরা। একের পর গোলের সুযোগ পেয়েই লুটনের জালে বল জড়াতে ব্যর্থ হন। ফিল ফোডেনের দারুণ এক শট প্রতিহত করে দলের নিশ্চিত পতন রোধ করেন লুটন গোলরক্ষক পিটার কামিন্সকি। আর্জেন্টাইন তারকা আলভারেজকেও নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেন তিনি। উল্টে প্রথমার্ধের সংযুক্ত সময়ে আন্দ্রোস টাউনসেন্ডের ক্রসে গোল করে লুটনকে এগিয়ে দেন এলিজা আদেবায়ো। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ম্যান সিটি। ফের হারের আশঙ্কায় আশঙ্কিত হয়ে পড়েন গত তিন বারের চ্যাম্পিয়ন দলের সমর্থকরা।

যদিও দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য ঝাঁপিয়ে পড়েন আলভারেজ,  বেনার্দো সিলভারা। ৬২ মিনিটে দুরন্ত এক পাসে লুটনের জাল কাঁপিয়ে দলকে সমতায় ফেরান বেনার্দো। ওই গোলের পরেই লুটনের রক্ষণভাগ ভেঙে পড়ে। তিন মিনিট বাদে হুলিয়ান আলভারেজের ক্রস থেকে সিটিকে এগিয়ে দেন জ্যাক গ্রিলিশ। এগিয়ে থাকার পরে ব্যবধান বাড়াতে ঝাঁপিয়েছিলেন পেপ গার্দিওলার শিষ্যরা। বেশ কয়েকটি সুযোগও পেয়েছিলেন। তবে কাজের কাজ করতে পারেননি। পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে দল মাঠ ছাড়তে পারায ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা খানিকটা স্বস্তির নিশ্বাস ফেলেছেন।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?