লুক্সেমবার্গকে গোলের মালা পরাল রোনাল্ডোবিহীন পর্তুগাল

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউরোর বাছাই পর্বের ম্যাচে লুক্সেমবার্গকে গোলের মালা পরাল ক্রিশিচিয়ানো রোনাল্ডোবিহীন পর্তুগাল। সোমবার রাতে ৯-০ গোলে জিতেছেন রবার্তো মার্তিনেজের শিষ্যরা। গঞ্জালো রামোস, জোতা ও ইনাসিও করেছেন ২টি করে গোল। আর রিকার্ডো হোর্তা, ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও ফেলিক্স করেছেন ১টি করে গোল। এই জয়ের ফলে আগামী বছর জার্মানিতে অনুষ্ঠিত ইউরো কাপের মূল পর্বে খেলা কার্যত নিশ্চিত হয়ে গেল পর্তুগালের।

টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় এদিন মাঠে নামতে পারেননি সি আর সেভেন। কিন্তু তাতে পর্তুগালের খেলায় কোনও ফারাক নজরে পড়েনি। শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে থাকেন রামোস-ইনাসিওরা। আর তাঁদের সেই মুহুর্মুহু আক্রমণে দিশেহারা হয়ে পড়ে লুক্সেমবার্গের রক্ষণভাগ। ১২ মিনিটে শুরু হয় পর্তুগালের গোল উ‍ৎসব। হেডে গোল করে দলকে এগিয়ে দেন গনসালো ইনাসিও। পাঁচ মিনিট বাদে ফের লুক্সেমবার্গের জাল কাঁপান রামোস। ৩৩ মিনিটে ফের গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধের সংযুক্তি সময়ে নিজের দ্বিতীয় গোল করেন ইনাসিও। ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রবার্তো মার্তিনেজের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে কার্যত শিকারি সিংহের মতো লুক্সেমবার্গের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে পর্তুগালের খেলোয়াড়রা। ৫৭ মিনিটে দুর্দান্ত এক আক্রমণ থেকে গোল করেন দিয়োগো জোতা। ১০ মিনিট বাদে রিকার্ডো হোর্তা গোল উ‍ৎসবে নিজের নাম লেখান। এর ১০ মিনিট বাদে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৬-০ করেন জোতা। ৮৩ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজ গোল করেন। ৮৮ মিনিটে লুক্সেমবার্গের কফিনে শেষ পেঁরেক পোঁতেন জোয়াও ফেলিক্স। ৯-০ গোলে জিতে মাঠ ছাড়ে পর্তুগাল। লুক্সেমবার্গের বিরুদ্ধে ছেলেদের খেলায় খুশি পর্তুগাল কোচ। দলের স্ট্রাইকাররা যেভাবে গোল পাচ্ছেন, তাতে সি আর সেভেনের দলে থাকা না থাকা সত্যিই গৌণ হয়ে যাচ্ছে রবার্তো মার্তিনেজের কাছে।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?