আফ্রিকান নেশন্স কাপ ফাইনালে অশান্তি পাকানোর দায়ে নির্বাসিত সেনেগাল কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনাই সত্যি হল। আফ্রিকান নেশন্স কাপ ফাইনালে রেফারির সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে মাঠ থেকে দল তুলে নেওয়ায় শাস্তি পেলেন সেনেগাল কোচ পাপ চাও। অনুশাসন ভাঙার দায়ে তাঁকে পাঁচ ম্যাচের জন্য নির্বাসিত করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন। সেই সঙ্গে এক লাখ ডলার জরিমানা করা হয়েছে। সেনেগালের ফুটবলারদের অসদাচারণের জন্য দেশটির ফুটবল ফেডারেশনকে ৬ লাখ ১৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

মরক্কোর রাজধানী রাবাবাতে আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল মরক্কো ও সেনেগাল। নির্ধারিত সময়ের শেষ লগ্নে ইনজুরি টাইমের খেলা চলাকালীন  ফাউলের শিকার হন মরক্কির ব্রাহিম দিয়াস। দীর্ঘ সময় ধরে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। মাঠের বাইরে বসানো মনিটরে চোখ রাখাকালীন রেফারিকে ঘিরে ধরেছিলেন ফুটবলারদের অনেকে। পেনাল্টির সিদ্ধান্তের পর ক্ষুব্ধ হয়ে ওঠেন সেনেগালের ফুটবলাররা ও কোচিং স্টাফরা। গোটা দলকে মাঠ ছাড়তে বলেন সেনেগাল কোচ চাও। সেই নির্দেশ মেনে তারকা ফুটবলার সাদিও মানে ছাড়া সবাই সাজঘরে ফিরে যান। পরে ড্রেসিং রুমে গিয়ে গোটা দলকে বুঝিয়ে ফের মাঠে নিয়ে আসেন মানে। দিয়াস পেনাল্টিতে ব্যর্থ হওয়ার পর অতিরিক্ত সময়ে পাপ গেয়ির দর্শনীয় গোলে দ্বিতীয়বারের মতো আফ্রিকার শ্রেষ্ঠত্ব অর্জন করে সেনেগাল।

বিশৃঙ্খল পরিস্থিতির জন্য ১৪ মিনিটের মতো বন্ধ ছিল খেলা। যেহেতু মাঠ ছেড়ে চলে গিয়েছিল সেনেগাল তাই ফল বদলের জন্য আবেদন জানিয়েছিল মরক্কো। কিন্তু তা নাকচ করে দেয় আফ্রিকান ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সিএএফের তরফে জানানো হয়েছে, অসদাচারণের জন্য মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমিকে দুটি ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। মরক্কোর আর এক খেলোয়াড় ইসমায়েল সাইবারিকে তিনটি সিএএফ ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি রেফারির সঙ্গে খারাপ আচরণ করায় সেনেগালের দুই খেলোয়াড় ইলিমান এনদিয়ায়ে ও ইসমাইলা সারকে সিএএফের দুটি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

 

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মর্মান্তিক! উত্তরপ্রদেশে বাড়ি ভেঙে একই পরিবারের ৬ সদেস্যর মৃত্যু

লাহোরে থানার ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বরখাস্ত ৭০-এর বেশি পুলিশকর্মী

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২

বিলাসবহুল জীবনযাপন ও পার্টির খরচ জোগাতে প্রেমিককে নিয়ে পিসিকে খুন বিবাহিত ভাইঝির

জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, আগুনে ঝলসে গুরুতর আহত শিশু-সহ ৭