২ বছরের জন্য নিষিদ্ধ স্পেনের ফুটবল প্রধান, কোন অপরাধে এমন শাস্তি?

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৭২ ঘন্টা আগেই ইউরো কাপ জিতেছে স্পেন ফুটবল দল। লামিনে ইয়ামাল-ড্যানি অলমোদের নিয়ে উচ্ছ্বাসে মেতেছে স্পেনবাসী। আর তার মধ্যে দুঃসংবাদ। দুই বছরের জন্য নিষেধাজ্ঞায় পড়েছেন স্প্যানিশ ফুটবল সংস্থার প্রধান (আরএফইএফ) পেদ্রো রোচা। গুরুতর অসদাচারণের জন্য এই সাজা ঘোষণা করেছে স্পেনের প্রশাসনিক ক্রীড়া আদালত। দুই বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি ৩৩ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে পেদ্রো রোচাকে।

গত বছরের অগস্টে মহিলা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দেশেরই মহিলা ফুটবলার জেনিফার এরমোসোর ঠোঁটে চুম্বন করে বিতর্কে জড়িয়েছিলেন স্পেনের  ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস। চুমুকাণ্ডের জেরে গোটা বিশ্বেই চরম সমালোচনার মুখে পড়েন তিনি। নিন্দার ঝড় ওঠে। চাপের মুখে শেষ পর্যন্ত ইস্তফা দেন রুবিয়ালেস। তাঁর পরিবর্তে স্পেনের ফুবল ফেডারেশনের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নেন পেদ্রো রোচা। গত এপ্রিলেই দায়িত্ব পান তিনি।

অন্তর্বর্তীকালীন সভাপতি হিসাবে স্পেন ফুটবল ফেডারেশনের নয়া সভাপতি নির্বাচনের বিষয়টি দেখভালের দায়িত্বে ছিলেন রোচো। কিন্তু নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বেশ কয়েকজন সিনিয়র আধিকারিককে বরখাস্ত করেন তিনি। পাশাপাশি নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে বেশ কয়েকটি সিদ্ধান্তও নেন। এর পরেই রোচোর বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগে তদন্ত শুরু হয়।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের