নববর্ষের রাতে সুই‍ৎজারল্যান্ডের পানশালায় ভয়াবহ বিস্ফোরণে অগ্নিদগ্ধ ফরাসি ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষবরণের রাতেই সুই‍ৎজারল্যান্ডের  ক্রানস-মন্টানার একটি অভিজাত রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চল্লিশ জন প্রাণ হারিয়েছিলেন। আহত হয়েছিলেন শতাধিক। আহতদের তালিকায় রয়েছেন এক ফরাসি ফুটবলারও। ওই ফুটবলারের নাম তাহিরিস মুসা দস সান্তোস। ১৯ বছর বয়সী ফুটবলার বর্তমানে জার্মানির একটি হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি। তাঁর শরীরের বিভিন্ন অংশ এতটাই পুড়ে গিয়েছে যে সান্তোসের ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন হতে পারে। যদিও তাঁর শারীরিক আবস্থা বর্তমানে স্থিতিশীল।

গত বুধবার রাতে বর্ষবরণ উদযাপনে সুই‍ৎজারল্যান্ডের ক্রানস-মন্টানার জনপ্রিয় স্কি রিসর্টে গিয়েছিলেন সান্তোস। সঙ্গে ছিলেন তাঁর প্রেমিকা ও বন্ধুরা। অগ্নিকাণ্ডের সময় ‘লে কনস্টেলেশন’ নামের একটি পানশালায় ছিলেন তাঁরা। লিগ আঁর ক্লাব মেটজে খেলা সান্তোসের এজেন্ট ক্রিস্টোফ হুটো জানিয়েছেন, ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়েছিলেন ১৯ বছর বয়সী ফরাসি ফুটবলার। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে তাঁকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হয়। পরে জার্মানির একটি বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।। অগ্নিদগ্ধ হয়েছেন সান্তোসের প্রেমিকাও। তাঁর অবস্থা সঙ্কটজনক।

হুটোর কথায়, ‘চিকি‍ৎসকরা প্রাথমিকভাবে সান্তোসকে ভেন্টিলেটরে রাখার কথা ভেবেছিলেন। যদিও শেষ পর্যন্ত তার দরকার হয়নি। তবে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ায় সম্ভবত তাঁর অস্ত্রোপচার বা ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন হতে পারে। অগ্নিদগ্ধের ঘটনায় মানসিকভাবে অনেকটাই আঘাত পেয়েছেন তরুণ ফুটবলার। ওই ধাক্কা সামলে স্বাভাবিক জীবনে ফিরতে আনেকটা সময় লাগবে।’ উল্লেখ্য,  গত ৩১ ডিসেম্বর রাতে নববর্ষ উদ্‌যাপনের সময়ে স্কি রিসর্টের একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

২০২ টাকার প্ল্যানে কল-ডেটার সঙ্গে ফ্রি ১ লক্ষ টাকার ইন্স্যুরেন্স! দারুণ অফার দিচ্ছে BSNL

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ