মস্তিস্কে রক্তক্ষরণ, আইসিইউতে ভর্তি কিংবদন্তি ডাচ গোলরক্ষক ফন ডর সার

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নেদারল্যান্ডসের কিংবদন্তি গোলরক্ষক এডউইন ফন ডর সার। মস্তিস্কে প্রচণ্ড রক্তক্ষরণের কারণে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। যদিও প্রাক্তন ডাচ তারকার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ফান ডর সারের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর প্রাক্তন সতীর্থ থেকে অগণিত অনুরাগী।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, সপরিবারে ক্রোয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন ফান ডর সার। আর সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। চিকি‍ৎসকরা জানিয়েছেন, মস্তিস্কে রক্তক্ষরণের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন কিংবদন্তি ডাচ গোলরক্ষক। উল্লেখ্য, ২০০৯ সালে ফান ডর সারের স্ত্রী অ্যানমেরিও মস্তিস্কে রক্তক্ষরণের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।তার পরেই মস্তিষ্কের রক্তক্ষরণজনিত মারাত্মক সমস্যায় ভোগা মানুষদের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে ফাউন্ডেশনও তৈরি করেছিলেন ফন ডার সার।

চিনের প্রাচীর হিসেবে পরিচিত ফন ডর সার ১৯৯০ থেকে টানা নয় বছর আয়াক্স আমস্টারডামের হয়ে মাঠ কাঁপিয়েছিলেন। ওই সময়ে চার বার দেশের জাতীয় লিগ জেতার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিল দলটি। আর তার পিছনে বিশেষ অবদান ছিল গোল পোস্টের নিচে দাঁড়ানো ফন ডর সারের। আয়াক্স ছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাসের হয়েও খেলেছিলেন তিনি। দেশের হয়ে তিনটি বিশ্বকাপ-সহ ১৩০টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন। আর ক্লাবের হয়ে খেলেছিলেন ৮২০টি ম্যাচ। গ্লাভস তুলে রাখার পরে নিজের পুরনো ক্লাব আয়াক্সে পরিচালক হিসেবে যোগ দেন। এক পর্যায়ে ক্লাবটির সিইও’র দায়িত্বও পালন করেন। ২০০৯ সালের পর প্রথমবার আয়াক্স চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ব্যর্থ হওয়ায় গত মে মাসে দায়িত্ব থেকে সরে দাঁড়ান কিংবদন্তি ডাচ গোলরক্ষক।

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?