এখন থেকে নামের শুরুতে ‘স্যার’, নাইটহুড উপাধি পেলেন প্রাক্তন ইংল্যান্ড কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডের কোচ হিসেবে সাফল্য না পেলেও ব্যক্তিগতভাবে দারুণ একটি পুরস্কার জুটল সাউথগেটের কপালে। প্রাক্তন এই ইংল্যান্ড কোচ পেলেন ‘নাইটহুড’ উপাধি। অর্থাৎ এখন থেকে তাঁর নামের শুরুতে ‘স্যার’ বসবে।৫৪ বছর বয়সী সাউথগেট ইংল্যান্ড ফুটবল দলের চতুর্থ কোচ হিসেবে এই উপাধিতে ভূষিত হলেন।

এর আগে যে তিনজন কোচ স্যার উপাধি পেয়েছিলেন, তাঁরা হলেন আলফ রামসে, ওয়াল্টার উইন্টারবটম ও ববি রবসন।সে তালিকায় এখন থেকে যুক্ত হলেন সাউথগেটও। ইংল্যান্ডের প্রাক্তন এই ডিফেন্ডার দলের কোচ হিসেবে ১০২ ম্যাচে দায়িত্ব পালন করে জিতেছিলেন ৬১ ম্যাচ।  ড্র করেছেন ২৪ ম্যাচ এবং হেরেছেন ১৭ ম্যাচ।

নতুন বছর শুরু হবার আগেই এই পুরস্কার পেয়ে ভীষণ খুশি সাউথগেট।এই নিয়ে দ্য ফুটবল অ্যাসোসিয়েশনের(এফএ)প্রধান ডেবি হিউয়িট বলেন, সাউথগেট মানুষ ও কোচ হিসেবে তাঁকে জানতে পারাটা বিশেষ কিছু। তিনি নিজের উপর বিশ্বাস রেখেছেন ও দলের প্রতি তাঁর সেরাটা দিয়েছেন। তাঁর চিন্তাশীলতা, পরিশ্রম ও নেতৃত্ব সম্পর্কে সকলেই জানে। সকলেই খুব আনন্দিত।’

উল্লেখ্য,গত জুলাইয়ে ইংলিশ কোচের দায়িত্ব ছাড়ার আগে দেশটিকে পরপর দুবার ইউরোর ফাইনালে নিয়ে যাওয়ার পাশাপাশি একবার বিশ্বকাপের সেমিফাইনালে নিয়ে যাওয়ার কীর্তি দেখিয়েছেন সাউথগেট।

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ফের পেট্রল-ডিজেলের দাম বৃ্দ্ধি! কলকাতায় কত টাকায় মিলছে জ্বালানি?

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি