Paris Olympics 2024: আর্জেন্টিনাকে হারিয়ে মধুর প্রতিশোধ ফ্রান্সের

Share:

নিজস্ব প্রতিনিধি: কাতার বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসিদের কাছে হার মানতে হয়েছিল কিলিয়ান এমবাপেদের। অধরা থেকে গিয়েছিল বিশ্বজয়ী হওয়ার স্বপ্ন। শুক্রবার রাতে সেই হারের মধুর প্রতিশোধ নিলেন ফরাসিরা। অলিম্পিক্স ফুটবলের পুরুষদের কোয়ার্টার ফাইনালে বিশ্বজয়ী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ফ্রান্স। ফরাসিদের হয়ে জয়সূচক গোলটি করেছেন জ্যাঁ ফিলিপে মাতেতা।

ম্যাচের শুরু থেকেই ফরাসিদের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে হাভিয়ের মাচেরানোর শিষ্যরা। কিন্তু ফরাসি রক্ষণকে পরাস্ত করতে পারেনি। উল্টে ম্যাচের পাঁচ মিনিটের মাথায় প্রতি আক্রমণ থেকে কর্নার আদায় করে নেয় ফ্রান্স। কর্নার থেকে বক্সের মধ্যে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে আর্জেন্টিনার জাল নড়িয়ে দেন জ্যাঁ ফিলিপে মাতেতা। ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স। গোল খাওয়ার পরে শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু কাঙ্খিত গোল করতে পারেনি। উল্টে ৮৪ মিনিটে ফের একবার আর্জেন্টিনার জালে বল জড়িয়েছিল ফরাসিরা। যদিও ভিআরএ দেখে ওই গোল বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।

তবে ম্যাচ শেষ হওয়ার পরেই মাঠের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। জয় উদযাপনের সময় গ্যালারিতে থাকা আর্জেন্টিনার দর্শকদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ ওঠে ফ্রান্সের মিডফিল্ডার এনজো মিলোটের বিরুদ্ধে। আর তাতেই মেজাজ হারান আর্জেন্টিনার ফুটবলাররা। এর পরেই বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’দলের ফুটবলার ও কর্মকর্তারা।  

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের