এমবাপে ম্যাজিক, প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ফ্রান্সের পরিত্রাতা হিসেবে হাজির হলেন কিলিয়ান এমবাপে। ৭০ মিনিটে পেনাল্টি থেকে তাঁর করা গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে পৌঁছে গেল দুবারের বিশ্বকাপ ফাইনালিস্ট ফ্রান্স। এদিন গোল করে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে ছুঁয়ে ফেললেন ফরাসি অধিনায়ক। চলতি বিশ্বকাপে দুজনেরই গোলসংখ্যা সাত।

শনিবার (৪ জুলাই ) রাতে ফিলাডেলফিয়ায় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করেন ব্র্যাডলি বারকোলা-কিলিয়ান এমবাপেরা। যদিও একের পর আক্রমণ শানিয়েও প্যারাগুয়ের দুর্ভেদ্য রক্ষণ ভাঙতে ব্যর্থ হন তাঁরা। বলের নিয়ন্ত্রণ, আক্রমণ থেকে কর্নার আদায়ে প্রতিপক্ষকে টেক্কা দিয়েও তেকাঠির নিচে বল রাখতে পারেনি দিদিয়ের দেশেঁর শিষ্যরা। ম্যাচের ৩৬ মিনিটে মাঠের পরিস্থিতি খানিকটা উত্তপ্ত হয়ে ওঠে। প্যারাগুয়ের বক্সের কাছাকাছি জায়গায় কিলিয়ান এমবাপেকে ফাউল করা হয়। ক্ষোভে আন্দ্রেস কুবেসের বুকে হালকা ধাক্কা দেন ফ্রান্সের অধিনায়ক। এর পর দুই দলের খেলোয়াড়রাই একে অপরের দিকে তেড়ে যান। তবে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন রেফারি। কাউকেই কোনও কার্ড দেখাননি। প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দেয় জার্মানিকে হারিয়ে অঘটন ঘটানো প্যারাগুয়ে। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও প্রথমার্ধের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। ৫৫ মিনিটে মানু কোনোয়ের দূরপাল্লার শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক অরল্যান্ডো গিল। কিছুক্ষণ পর পাল্টা আক্রমণে এমবাপের দৌড়ও শেষ মুহূর্তে থামিয়ে দেন হুয়ান হোসে কাসেরেস। এমবাপে-উসমান দেম্বেলেদের সব আক্রমণ প্যারাগুয়ের রক্ষণে গিয়ে খেই হারিয়ে ফেলে। এই পরিস্থিতিতে ম্যাচের ৬১ মিনিটে প্রথম পরিবর্তন আনেন ফরাসি কোষ দিদিয়ের দেশঁ। ব্র্যাডলি বারকোলার বদলে মাঠে নামান দেজিরে দুয়েকে। আর তার পরেই ম্যাচের রং বদলে যায়। মাঠে নেমেই ফ্রান্সকে পেনাল্টি এনে দেন দুয়ে। ড্রিবল করে বক্সে ঢুকে পড়া দুয়েকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন প্যারাগুয়ের রক্ষণভাগের খেলোয়াড়রা। এক পর্যায়ে বক্সের ভেতর তাঁকে ফেলে দেওয়া হয়। ফরাসি খেলোয়াড়রা পেনাল্টির জোরালো দাবি তুললেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে ভিএআর দেখে সিদ্ধান্ত বদলে পেনাল্টি দেন। স্পট কিক নিতে এসে কোনও ভুল করেননি এমবাপে। প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ড গিলকে ভুল পথে পাঠিয়ে নিচের ডান কোণে বল জড়িয়ে উল্লাসে মাতেন ফরাসি অধিনায়ক। গোল হজমের পর আক্রমণে ওঠার চেষ্টা করে প্যারাগুয়ে। কিন্তু তাদের প্রচেষ্টা ছিল এলোমেলো। ৮৯ মিনিটে ও যোগ করা সময়ের অষ্টম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও প্যারাগুয়ের গোলরক্ষক গিলকে পরাস্ত করতে পারেননি এমবাপে। যোগ করা সময়ে প্যারারাগুয়ের মাউরিসিওর শট সহজেই তালুবন্দি করেন ফরাসি গোলরক্ষক মাইক ম্যানিয়াঁ। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে শেষ আটে পৌঁছে যায় ফরাসিরা। শেষ চারে পৌঁছতে কিলিয়ান এমবাপেদের প্রতিপক্ষ মরক্কো।

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

আর কিছুক্ষণের মধ্যেই বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তার আগেই সরকারি সম্পত্তি নষ্ট মামলায় গ্রেফতার আরও ৩

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল