পেনাল্টির প্রতিবাদে মাঠ ছাড়লেন খেলোয়াড়রা,পদত্যাগ সভাপতির

Share:

নিজস্ব প্রতিনিধি : পেনাল্টির প্রতিবাদে মাঠ ছাড়লেন খেলোয়াড়রা। পদত্যাগ করলেন খোদ সভাপতি। গালাতাসারায়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন রেফারির এক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মাঠ ছেড়ে চলে যায় আদানা ডেমিরস্পোর।এরপর থেকেই ক্লাবটি শিরোনামে ওঠে।এরপর পদত্যাগের ঘোষণা করেন ক্লাবটির চেয়ারম্যান বেদিরহান দুরাক। যা নিয়ে হইচই ফুটবল দুনিয়ায়।

তুরস্কের সুপার লিগে শনিবার(৮ ফেব্রুয়ারি)মুখোমুখি হয়েছিল গালাতাসারাই এবং আদানা ডেমিরস্পোর। সুপার লিগের সে ম্যাচে ৩০ মিনিটের মাথায় ডেমিরস্পোরের খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যান। তারা তখন ১-০ গোলে পিছিয়ে ছিল। একমাত্র সে গোল এসেছিল পেনাল্টি থেকে।পরক্ষণে ম্যাচটি বাতিল করা হয়। এই নিয়ে ক্লাবের কয়েকজন কর্মকর্তা জানান, মাঠ ছাড়ার এই সিদ্ধান্ত তুরস্কের রেফারি কমিটি ও ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে প্রতিবাদের অংশ ছিল।

এই নিয়ে ক্লাবের সভাপতি দুরাক এক বিবৃতিতে জানান, ‘আমি এখন দুঃখের সঙ্গে দেখছি যে আমরা কঠিন অচলাবস্থায় পৌঁছেছি। আমার ক্লাব, আমার পরিবার, আমার প্রিয়জন এবং আমার স্বাস্থ্যের স্বার্থে, আমি এই মুহূর্ত থেকে সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা করছি।’

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের