মা হৃদরোগে আক্রান্ত, ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই তড়িঘড়ি দেশে ফিরতে হচ্ছে গম্ভীরকে

শুক্রবার থেকে শেষ প্রস্তুতি ম্যাচ শুভমন গিলদের। কিন্তু এদিনই লন্ডন থেকে নিউ দিল্লির বিমান ধরবেন গৌতম গম্ভীর। পারিবারিক জরুরি কারণে খেলোয়াড়কে দেশে ফিরতে হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টিম ইন্ডিয়ার বড় ধাক্কা! ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই দেশে ফিরতে হচ্ছে কোচ গৌতম গম্ভীরকে। শুক্রবার থেকে শেষ প্রস্তুতি ম্যাচ শুভমন গিলদের। কিন্তু এদিনই লন্ডন থেকে নিউ দিল্লির বিমান ধরবেন গৌতম গম্ভীর। পারিবারিক জরুরি কারণে খেলোয়াড়কে দেশে ফিরতে হচ্ছে। একটি প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার গৌতম গম্ভীরের মা সীমা গম্ভীর হৃদরোগে আক্রান্ত হয়ে ছিলেন। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। মায়ের অসুস্থতার খবর পেয়েই তড়িঘড়ি দেশে ফিরতে হচ্ছে গম্ভীরকে। ফলে ইংল্যান্ডে দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে থাকতে পারছেন না ভারতীয় দলের কোচ।

ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) – এর অনুমতি নিয়েই দেশে ফিরছেন তিনি। বাড়ি ফিরে মাকে দেখে এবং তাঁর সমস্ত চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা করে ফের দলে যোগ দেবেন গৌতম গম্ভীর। তবে শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে প্রথম টেস্ট শুরুর আগে অর্থাৎ ১৭ জুন তিনি ইংল্যান্ড চলে যাবেন এবং দলে যোগ দেবেন গৌতম গম্ভীর। ২০ জুন তেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি শুরু হচ্ছে। এই সিরিজ দিয়েই ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে ভারতীয় দল। বিরাট কোহলি, রোহিত শর্মার অবসরের পর এটাই ভারতের প্রথম টেস্ট সিরিজ। অন্যদিকে বর্ডার-গাওস্কর সিরিজ হেরে চাপে রয়েছেন গম্ভীর। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ ভারতীয় শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও গম্ভীরের অনুপস্থিতিতে, সহকারী কোচ রায়ান টেন ডয়েশ্যাট দায়িত্ব নেবেন, পাশাপাশি ব্যাটিং কোচ সিতাংশু কোটাক এবং বোলিং কোচ মর্নে মরকেল থাকবেন।

এদিকে ইন্ডিয়া এ-এর সিনিয়র খেলোয়াড়রা কি আন্তঃস্কোয়াড ম্যাচে অংশ নেবেন? তবে, কেএল রাহুল, করুণ নায়ার, যশস্বী জয়সওয়াল এবং আরও অনেকে সহ এই আটজন খেলোয়াড় আন্তঃমহাদেশীয় খেলায় কোথায় খেলবেন তা এখনও জানা যায়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াডে রয়েছেন, শুভমন গিল (সি), ঋষভ পান্ত (ভিসি), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুধারসন, অভিমন্যু ইশ্বরন, করুণ নায়ার, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মহম্মদ কৃষ্ণ সিরাজ, আর দীপ সিং, অর দীপ কৃষ্ণ, প্রসাদ।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান