পর্তুগালকে হারিয়ে ইতিহাস জর্জিয়ার, হলুদ কার্ড দেখলেন রোনাল্ডো

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা দুই ম্যাচ জিতে আগেই শেষ ষোলোয় পৌঁছে যাওয়ায় গ্রুপের শেষ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় হেঁটেছিলেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। জর্জিয়ার বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের নামিয়ে ঝুঁকি নিয়েছিলেন। কিন্তু সেই ঝুঁকি নিতে গিয়েই ডুবলেন। বুধবার রাতে জর্জিয়ার কাছে ২-০ গোলে হেরে যেতে হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ঝাঁপিয়ে পড়ে জর্জিয়ার ফুটবলাররা। দর্শকরা ঠিকমতো গ্যালারিতে বসার আগেই পর্তুগালের জালে বল জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন কাভিচা কাভারেসখেলিয়া। ডি-বক্সের ভিতর থেকে নাপোলির মিডফিল্ডারের বাঁ-পায়ের শট রুখতে পারেননি পর্তুগালের গোলরক্ষক। গোল খেয়েই শোধের জন্য ঝাঁপিয়ে পড়ে পর্তুগিজরা। একের পর আক্রমণ তুলে নিয়ে জর্জিয়ার রক্ষণে ঝাঁপিয়ে পড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-জোয়াও ফেলিক্সরা। ১৯ মিনিটে পর্তুগালের দিয়াগো দালোতের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২৩ মিনিটে পালিনহার শটও রুখে দেন জর্জিয়ার গোলরক্ষক। ম্যাচের ২৮ মিনিটে ডি-বক্সে রোনালদোর জার্সি টেনে ধরেন জর্জিয়ার এক খেলোয়াড়। পেনাল্টির দাবি জানিয়ে রেফারির সঙ্গে বচসায় জড়িয়ে হলুদকার্ড দেখেন আল নাসর তারকা ফুটবলার। প্রথমার্ধের অন্তিম লগ্নে জোয়াও ফেলিক্সের দূরপাল্লার শট তালুবন্দি করেন জর্জিয়ার গোলরক্ষক। ১-০ গোলে এগিয়ে থেকে ই বিরতিতে যায় জর্জিয়া।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় পর্তুগাল। পাল্টা আক্রমণ জানায় জর্জিয়া। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৪৭ মিনিটে দানিলোর শট একটুর জন্য বাইরে দিয়ে চলে যায়। ৫০ মিনিটে ফের গোল করে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল জর্জিয়ার কাছে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি কাভারেসখেলিয়া। ৫৫ মিনিটে ডি-বক্সে  জর্জিয়ার লোকোশভিলিকে ফাউল করেন পর্তুগালের অ্যান্তোনিও সিলভা। সঙ্গে সঙ্গেই পেনাল্টি দেন রেফারি। স্পট কিক থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মাকুতাদজে। ৭০ মিনিটে রোনাল্ডোকে তুলে নিয়ে গঞ্জালো রামোসকে নামান পর্তুগিজ কোচ। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের