ওয়েলিংটনে শতরান করে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে গেল গ্রিন

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্যামেরন গ্রিনের সেঞ্চুরির ওপর ভর করে ওয়েলিংটন টেস্টে ২৭৯ রানে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। ১০৩ রানে অপরাজিত রয়েছেন গ্রিন। স্টিভেন স্মিথের ছেড়ে যাওয়া চার নম্বর জায়গায় নিজের পজিশন পাকা করে ফেললেন অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান।

ডেভিড ওয়ার্নার অবসর নেওয়ার পর থেকে উসমান খোওয়াজার সঙ্গে ইনিংস ওপেন করতে শুরু করেছেন স্টিভেন স্মিথ। স্মিথের ছেড়ে আসা চার নম্বরে ব্যাট করতে নামছেন ক্যামেরন গ্রিন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেই এই নতুন পরিবর্তন হয়েছে। এদিন চার নম্বরে ব্যাট করতে নেমে সুযোগটা ভালোভাবেই কাজে লাগাতে পেরেছেন গ্রিন। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। প্রথমে মিচেল মার্শ ও পরে স্টার্ক, কামিন্স ও নায়নদের সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন ছোট ছোট পার্টনারশিপ। শেষ পর্যন্ত ১৫৫ বলে ১০৩ রান করে অপরাজিত রয়েছেন গ্রিন। দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ২৭৯ রান করেছে অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত ক্রিজে অপরাজিত রয়েছেন ক্যামেরন গ্রিন। অপরাজিত ১০৩ রানের মধ্যে রয়েছে ১৬টি চার। এখন দেখার গ্রিন এগারো নম্বরে নামা জশ হ্যাজেলউডকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়াকে কোন জায়গায় নিয়ে যায়।

অন্যদিকে নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি সফল হয়েছেন ম্যাট হেনরি। হেনরি ৪৩ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। অন্যদিকে উইলিয়াম ও রুরক ও স্কট কুগেলিজেন দুটি করে উইকেট নিয়েছেন। রাচীন রবীন্দ্রও এক উইকেট নিয়েছেন।

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান