ফাইনাল ওভারে হার্দিক পাণ্ডিয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন গাভাসকর

Share:

নিজস্ব প্রতিনিধি:  ২০২৩-এর আইপিএল-এর ফাইনাল ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে পরাজিত হয় গুজরাট টাইটান্স। এরপরই গুজরাচট অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার একটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার ও অধিনায়ক সুনীল গাভাসকর।

গাভাসকর বলেন, চলতি আইপিএল-এর আসরে গুজরাট টাইটান্সের হয়ে দূরন্ত খেলেছেন মোহিত শর্মা। দলকে ফাইনালে নিয়ে যেতেও তাঁর ভূমিকা ছিল অনবদ্য। গোটা আইপিএল-এর আসরে ১৩টি ইনিংস খেলে ২৭টি উইকেট ঝুলিতে পুড়েছেন তিনি।  ফাইনাল ম্যাচেও ৩টি উইকেট পকেটে পুড়েছেন মোহিত। এবং শেষ পর্যন্ত যখন দু বলে ১০ রান দরকার ছিল চেন্নাই সুপার কিংসের, সেই সময় মোহিতের বলেই একটি ছয় ও চার হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন রবীন্দ্র জাদেজা। এরপরই গুজরাট দলের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার একটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভপ্রকাশ করেন সুনীল গাভাসকার।

আরও জানতে পড়ুন: ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ নেই  বলে জানাল দিল্লি পুলিশ

গাভাসকরের মতে, শেষ ওভারে যখন কোনও বোলার বল করতে আসেন তখন তাঁর মানসিক অবস্থা কি পর্যায়ে সেটি সেই কেবলমাত্র বুঝতে পারেন। মোহিত তাঁর শেষ ওভারে ৩ এবং ৪ নম্বর ডেলিভারিটি অসাধারণ করেন এই বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু হার্দিক আচমকাই মাঝখানে ছন্দ ঘটিয়ে দেন। ওই সময় মোহিতকে তাঁর নিজের মতো করেই বল করতে দেওয়া উচিত ছিল। তা না করে হার্দিক কি করলেন, আচমকাই মোহিতের হাতে জলের বোতল তুলে দিয়ে এবং ওঁর কানে কানে কথা বলে ওঁর ধারাবাহিকতার মাঝে ছন্দ ঘটিয়ে দিলেন। যার ফলে মনোসংযোগ ঘটে। এবং শেষ দুই বলে মোহিত ছন্দ হারাতেই রবীন্দ্র জাদেজা ম্যাচটা বার করে দিলেন।

গাভাসকর বলেন আমার মনে হয়, হার্দিক ওটা না করলেই পারতেন। মোহিত টেনসন ফ্রি হয়ে যেভাবে বল করছিলেন, সেই ধারাবাহিকতা রাখতে পারলেই হয়তো ম্যাচটাতে জয় পেতে পারত গুজরাট।

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর