টি ২০-তে অলরাউন্ডার হিসাবে শীর্ষে হার্দিক পাণ্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০-তে অলরাউন্ডার হিসাবে এক নম্বরে উঠে এলেন হার্দিক পাণ্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি ২০ বিশ্বকাপ জেতার পর আইসিসির প্রকাশিত তালিকায় অলরাউন্ডার হিসাবে শীর্ষস্থান দখল করলেন তিনি। হার্দিকই প্রথম ভারতীয় যিনি অলরাউন্ডার হিসাবে এই স্বীকৃতি পেলেন।

টি ২০ বিশ্বকাপে ভারতের সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া করেছেন ১৪৪ রান। স্ট্রাইক রেট ছিল ১৫৭.৫১। পাশাপাশি ৮টি ম্যাচে হার্দিক পান ১১টি উইকেট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে হেনরি ক্লাসেন ও ডেভিড মিলারকে হারিয়ে ভারতের জয়ের রাস্তা প্রশস্ত করেছিলেন হার্দিক। স্বভাবতই এই পারফরমেন্স ভারতের সহ অধিনায়ককে প্রথম স্থানে উঠে আসতে সাহায্য করেছে। এতদিন ধরে অলরাউন্ডার হিসাবে শীর্ষ স্থানে ছিলেন ওয়েনিন্দু হাসরাঙ্গা। এবার শ্রীলঙ্কার এই খেলোয়াড়কে টপকে গেলেন হার্দিক।

পাশাপাশি আইসিসির ক্রমতালিকায় এক ধাপ এগিয়ে এলেন মার্কাস স্টয়নিস, সিকন্দর রাজা, সাকিব উল হাসান, লিম লিভিংস্টোনরা। অন্যদিকে আফগানিস্তানের অলরাউন্ডার মোহম্মদ নবী চতুর্থ স্থানে নেমে গেলেন।

এদিকে আইসিসির ক্রমতালিকায় প্রথম ম্যাচে কোনও ভারতীয় বোলার জায়গা করতে পারেননি। সপ্তম স্থানে উঠে এলেন অক্ষয় প্যাটেল। অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব। অন্যদিকে দ্বাদশ স্থানে জায়গা করে নিয়েছেন জসপ্রীত বুমরা। বিশ্বকাপ চলাকালীন ব্যাটসম্যান হিসাবে প্রথম স্থানে ছিলেন সূর্যকুমার যাদব। তবে বিশ্বকাপ শেষে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন তিনি।

 

 

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে মিশছে বিষাক্ত রঙ, তারকেশ্বরে অভিযান খাদ্য দফতরের

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের