বিশ্বকাপের মাঝেই ‘ভ্যালেন্টাইনস ডে’, প্রেমিকাকে সারপ্রাইজ দেওয়ার কী পরিকল্পনা হার্দিকের?

হার্দিক পাণ্ডিয়াও প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে ভালবাসার সপ্তাহ উদযাপন করছেন। ২০২৪ সালে প্রথম স্ত্রী নাতাশার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেছেন হার্দিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে ভ্যালেন্টাইনস উইক তথা ভালবাসার সপ্তাহ। একে একে গিয়েছে গোলাপ দিবস, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, চকোলেট ডে। আজ চুম্বন দিবস। এই মরসুমটা শুধুমাত্র প্রেমিক যুগলের জন্যে নয়, পৃথিবী জুড়ে ভালোবাসার মানুষ প্রচুর। বাবা-মা, ভাই-বোন থেকে পোষ্য সবাই ভালোবাসার। তাই আগামিকাল পৃথিবী জুড়ে পালিত হবে ভ্যালেন্টাইনস ডে। ইতি মধ্যেই তারকা থেকে সাধারণ মানুষ সকলেই তাঁদের সঙ্গীকে সারপ্রাইজ দেওয়ার জন্যে নানারকম পরিকল্পনা করে ফেলেছেন। হার্দিক পাণ্ডিয়াও প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে ভালবাসার সপ্তাহ উদযাপন করছেন। ২০২৪ সালে প্রথম স্ত্রী নাতাশার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেছেন হার্দিক। তবে ছেলে অগস্ত্যকে দুজন মিলেই মানুষ করছেন তাঁরা।

যাই হোক, বিচ্ছেদের দু বছরের মধ্যেই নতুন জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন ভারতীয় ক্রিকেটার। অফিসিয়ালি মাহিকার সঙ্গে সম্পর্কের ঘোষণা না দিলেও সর্বদা প্রেমিকাকে নিয়ে চলাফেরা করছেন তিনি। প্রেমিকার সঙ্গে কাটানো নানা মূহুর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। তাতেই ভক্তদের দাবি, কবে বিয়ে করবেন তিনি? এর আগে গুজব উঠেছিল মাহিকার সঙ্গে বাগদান সেরে ফেলেছেন হার্দিক। কিন্তু মাহিকা শর্মা এই গুজব উড়িয়ে দিয়েছেন। এই মূহুর্তে দিল্লিতে রয়েছেন মাহিকা। হার্দিকের সঙ্গে ICC টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে ভারতের ৯৩ রানের জয় উদযাপন করছেন। হার্দিককে গোলাপের বুকেট ভালবাসার উপহার দিয়েছেন মাহিকা। ইনস্টাগ্রামে ক্রিকেটারের একটি ছবি শেয়ার করেছেন মাহিকা। ম্যাচের আগেই হার্দিককে গোলাপের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ছবিতে ক্যাপশনে লেখা আছে, দিল্লি সময়মতো পৌঁছেছে। আমার জীবনের সেরা খেলোয়াড়।’

ছবিতে হার্দিককে গোলাপের তোড়ার আড়ালে হাসতে দেখা যাচ্ছে। হার্দিক মাহিকা র পোস্টটি পুনরায় ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লিখেছেন, ‘ভ্যালেন্টাইনস এবং আমার বেবির জন্মদিনের সপ্তাহ শুরু।’ সঙ্গে তিনটি লাল ভালবাসার ইমোজি জুড়ে দিয়েছেন। এবার দেখার অপেক্ষায় আগামিকাল হার্দিক তাঁর প্রেমিকা মাহিকাকে কীভাবে সারপ্রাইজ দেন। ভক্তরা বলেছেন, হার্দিক খুবই রোমান্টিক। তিনি বিশ্বকাপের মধ্যেও প্রেমিকাকে সময় দিচ্ছেন। তিনি জানেন ব্যক্তিগত এবং পেশাগত জীবন কীভাবে ব্যালেন্স করা যায়।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি