রঞ্জি ট্রফি থেকে সরে দাঁড়ালেন হার্দিক, জেনে নিন কেন

তাঁর এই সিদ্ধান্তে রীতিমতো হতবাক ভারতীয় ক্রিকেটমহল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন রঞ্জি ট্রফি থেকে না প্রত্যাহার করে নিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর এই সিদ্ধান্তে রীতিমতো হতবাক ভারতীয় ক্রিকেটমহল। যার ফলে ২৮ বছর বয়সী ক্রিকেটারকে নিয়ে তৈরি হচ্ছে নতুন বিতর্ক। চোট-আঘাতের জন্য দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। গত টি-২০ বিশ্বকাপে ভারতের খারাপ পারফরম্যান্সের পর এই অলরাউন্ডারকে কটাক্ষ করেছিল গোটা দেশ। গোটা বিশ্বকাপে বিন্দুমাত্র ছন্দে পাওয়া যায়নি হার্দিককে। বোলিং তো তার অনেক আগে থেকেই করতে পারছিলেন না বরোদার এই ক্রিকেটার। আর ব্যাটেও ফ্লপ ছিলেন। বলতে গেলে আনফিট অবস্থাতেই তাঁকে আইপিএল এবং কুড়ি-বিশের বিশ্বকাপের দলে রাখা হয়েছিল।

কিন্তু টি-২০ বিশ্বকাপের পরেই হার্দিকের জাতীয় দল থেকে ছেঁটে ফেলে বিসিসিআই। পুরোপুরি ফিট হওয়ার জন্য তাঁকে পাঠানো হয় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ)। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় চেয়েছিলেন এনসিএ-তে গিয়ে রিহ্যাবে থেকে ফিট হয়ে রঞ্জি খেলে জাতীয় দলে কামব্যাক করুক এই তরুণ অলরাউন্ডার। একটি সাক্ষাতকারে এমনটাই জানিয়েছিলেন বোর্ড সভাপতি। কিন্তু তাঁর সেই কথা রাখলেন না হার্দিক। রঞ্জির জন্য ঘোষিত বরোদার ১৮ সদস্যের দলে নাম নেই এই ডান হাতি ক্রিকেটারের। তাঁর পরিবর্তে অধিনায়ক হয়েছেন কেদার দেভদর।

তবে হার্দিকের এই রঞ্জি দলে নাম না থাকাটা অন্য একটি ইঙ্গিতও দিচ্ছে।  যা নিয়ে বিতর্কের আভাসও পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে, লাল বলের ক্রিকেটে নাকি আর আগ্রহী নন তিনি। আইপিএল, টি-২০ বিশ্বকাপ এবং ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপ তথা সাদা বলের ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করাই হল তাঁর প্রধান লক্ষ্য। সেক্ষেত্রে টেস্ট ক্রিকেটকে বিদায়ও জানাতে পারেন তিনি। তাই জন্যই হয়তো রঞ্জি থেকে মুখ ফিরিয়েছেন। তবে এতে হার্দিক কতখানি সফল হবেন এবং জাতীয় দলে ফিরবেন কিনা সেটা বলবে সময়ই।

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের