শনিবার চেলসির বিরুদ্ধে অনিশ্চিত ম্যান সিটির হল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার রাতে এফএ কাপের সেমিফাইনালে চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচে চেলসির বিরুদ্ধে খেলতে নামা নিয়ে অনিশ্চিত আর্লিং হল্যান্ড। ইতিমধ্যে হল্যান্ডের না থাকার বিষয়টি জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।

গত বুধবার রিয়ালের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্যাচে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই হল্যান্ডকে তুলে নিয়েছিলেন গার্দিওলা। সেদিন হল্যান্ড হালকা চোট পেয়েছিলেন। সেইকারণেই হল্যান্ডকে তুলে হুলিয়ান আলভারেজকে নামিয়েছেন গার্দিওলা। হল্যান্ডকে না খেলানো নিয়ে গার্দিওলা জানিয়েছেন, ‘ওর হালকা চোট রয়েছে। আর্লিংয়ের মাংসপেশীতে টান অনুভব করছে। আগামী কয়েক ঘণ্টা আমরা বিষয়টি পর্যবেক্ষণ করব।তারপর সিদ্ধান্ত নেব।‘

উল্লেখ্য, লন্ডনের এই ক্লাবটির বিরুদ্ধে এখনও পর্যন্ত ৪ ম্যাচে ২টি গোল করেছেন আর্লিং। এর আগে চেলসির রক্ষণভাগ হল্যান্ডকে খুব একটা অসুবিধায় ফেলতে পারেনি। শেষ পর্যন্ত এফ এ কাপের সেমিফাইনালে চেলসির বিরুদ্ধে না থাকা ম্যানচেস্টার সিটিকে চিন্তায় রাখবে বলেই অভিমত ওয়াকিবহাল মহলের।

 

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে গিয়ে স্ক্রিপ্ট দিয়ে এসেছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট